‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না স্বনামধন্য অভিনেতা-রাজনীতিবিদ প্রকাশ রাজের। এবার এক্স-এ একটি ভিডিও শেয়ার করে অভিনেতা দাবি করলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না স্বনামধন্য অভিনেতা-রাজনীতিবিদ প্রকাশ রাজের। এবার এক্স-এ একটি ভিডিও শেয়ার করে অভিনেতা দাবি করলেন, বেঙ্গালুরু নির্বাচনী এলাকা থেকে তাঁর ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় তাঁর নাম বাদ পড়েছে। অথচ বেঙ্গালুরুতেই তাঁর জন্ম, সেখানেই তিনি পড়াশোনা ও থিয়েটার নিয়ে অধ্যয়ন করেছেন। আর সেই নির্বাচনী এলাকা থেকেই তাঁর নাম বাদ গিয়েছে। তিনি গোটা বিষয়টিকে ‘বড় তামাশা’ বলে আখ্যা দিয়ে লিখেছেন, ‘আমার ভোটার আইডি ফেরত পেতে কী কী করতে হবে, কী কী কাগজপত্র লাগবে, বলুন, আমি দেখাব। খেলা শুরু হয়ে গিয়েছে। নিজেদের ক্ষমতা দেখানোর জন্যে দেশজুড়ে অনৈতিক কাজকর্ম চলছে। যার ফাঁদে পড়েছি আমি। আমার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটা কী তাদের ক্ষমতায় রয়েছে?’

ভিডিওটি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘আপনি হয়তো কিছু নাগরিকের ভোটাধিকার কেড়ে নিচ্ছেন। আপনি জানেন, তাঁরা আপনাকে পুনরায় ক্ষমতায় নির্বাচিত করবে না। কিন্তু আপনাকে ক্ষমতা থেকে উচ্ছেদের আমাদের যে প্রচেষ্টা, আপনি কি থামাতে পারবেন?’ গত জুনে প্রকাশ রাজের ভোটার আইডি সংক্রান্ত জালিয়াতি ধরা পড়ে। ২০১৯ সালে, আইন জীবী দিলীপ কুমার হালাসুরু গেট থানায় অভিনেতার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। যেখানে তিনি বলেন যে, প্রকাশের কাছে চারটি রাজ্যের ভোটার আইডি কার্ড রয়েছে। তিনি নির্বাচনী নিয়ম লঙ্ঘন করেছেন। কিন্তু তখন তাঁর অভিযোগের ভিত্তিতে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

পরে দিলীপ বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সেখান থেকেও কোনও সাড়া না মেলায় তিনি ২০১৬ সালে সরাসরি আদালতে মামলা দায়ের করেন। এরপর আদালত অভিনেতাকে দু’বার আদালতে হাজির হওয়ার জন্য তলব করলেও তিনি হাজির হতে ব্যর্থ হন। যার ফলে তাঁর বিরুদ্ধে একটি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এবং গত মাসে তিনি সশরীরে আদালতে উপস্থিত হলে তাঁকে আদালত জামিন দেয়। কাজের দিক থেকে, প্রকাশকে আগামীতে ‘দৃশ্যম ৩’ ছবিতে দেখা যাবে। সম্প্রতি, প্রকাশ রাজ দিল্লিতে ছাত্র বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষনের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

গ্যাস শেষ! চিন্তা নেই, ওভেনে বানিয়ে নিন জাফরানি বাটার চিকেন রাইস

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের