BMW 3 সিরিজের লিমুজিন কিনলেন টাইগার শ্রফ, দাম কত জানেন?

BMW 3 সিরিজের এই মডেলের নাম গ্রান লিমুজিন। গাড়িটির দাম প্রায় ৬০ লক্ষ টাকা। টাইগার শ্রফের কাছে BMW 5 সিরিজের আরও একটি গাড়ি রয়েছে বলে খবরে রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অল্প সময় হয়েছে কেরিয়ারের। তার মধ্যেই সফলতার শীর্ষে পৌঁছেছেন বলিউডের আইকনিক অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। খুব কম স্টারকিড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হতে পেরেছেন। কেউ কেউ ব্যর্থ হয়ে খুব শীঘ্রই বলিউডে পথচলা শেষ করেছেন। আবার কেউ সফলতার উচ্চে পৌঁছেছেন। তবে যারা যারা মাত্র অল্পদিনেই দর্শকদের মনের মণিকোঠায় পৌঁছে গিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম টাইগার শ্রফ। হৃতিক রোশনের ছোট কপি বলেও তিনি অভিহিত। কারণ নাচের দিক দিয়ে হৃতিকের সমতুল্য তিনি। সঙ্গে ফাইটিং-এও সিদ্ধহস্ত নায়ক। বাবা জ্যাকি শ্রফের পরিচয়ে নয়, নিজের দক্ষতার জোরে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হয়েছেন টাইগার।

এই মুহূর্তে প্রাক্তন প্রেমিকা দিশা পাটানির সঙ্গে প্রেম নিয়ে শিরোনামে আছেন টাইগার। যদিও অনেক আগেই শেষ হয়েছে তাঁদের সম্পর্ক। খুব শীঘ্রই তাঁকে বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমারের সঙ্গে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিতে দেখা যাবে। ছবির পোস্টার ইতিমধ্যেই রিলিজ হয়ে গিয়েছে। দুই নায়কের একসঙ্গে পারফরম্যান্স দেখার অপেক্ষায় ভক্তরা। তার আগেই নতুন বিএমডব্লিউ কিনে ফেললেন টাইগার শ্রফ। সোমবার জুহুতে পূজা ফিল্মসের বাইরে অভিনেতাকে তাঁর নতুন গাড়ি নিয়ে দেখা মিলেছে। সেখানেই স্পষ্ট, তাঁর নতুন গাড়িটি BMW 3 সিরিজের।

BMW 3 সিরিজের এই মডেলের নাম গ্রান লিমুজিন। গাড়িটির দাম প্রায় ৬০ লক্ষ টাকা। টাইগার শ্রফের কাছে BMW 5 সিরিজের আরও একটি গাড়ি রয়েছে বলে খবরে রয়েছে। টাইগার শ্রফ অফিসের বাইরে অবস্থানরত পাপারাজ্জিদের জন্য তাঁর নতুন গাড়ির সঙ্গে পোজও দিয়েছেন। এদিন টাইগার শ্রফকে তাঁর নৈমিত্তিক পোশাকে দেখা গিয়েছিল। তিনি একটি আকাশী-নীল রঙের শার্ট এবং নীল ডেনিম বেছে নিয়েছিলেন। টাইগার শ্রফের নতুন একক শিরোনাম লাভ স্টোরি এগেইনের পোস্টার সম্প্রতি রিলিজ করেছে, ছবিতে তাঁর সহ-অভিনেতা জাহরা খান।

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় নতুন ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’