স্ত্রী ও নাতনির সঙ্গে তিলোত্তমা পরিদর্শন ‘বাদামকাকু’র, বললেন বহুদিনের স্বপ্নপূরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: তিলোত্তমা কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানী। এই শহরে রয়েছে কত প্রেম, কত ভালোবাসা, কত মানুষের আবেগ, কত ঐতিহাসিক স্মৃতিচিহ্ন, আরো কত কিছু। দেশ তো আছেই, সুদূর বিদেশ থেকেও এই শহর পরখ করতে আসেন একাধিক বিদেশী। শহর কলকাতার বুকে কত মানুষের বাস, যেখানে আছে নানা জাতি, নানা ধর্মের মানুষ। তবে বাঙ্গালীদের ওপর টান যেন সব দেশের মানুষদের। বাঙ্গালীদের সমাজ-সংস্কৃতি সম্বন্ধে জ্ঞান অর্জন করেছেন অনেক বিদেশীরা।

ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বিরলা, আলিপুর চিড়িয়াখানা থেকে প্রিন্সেপ ঘাটের গঙ্গার ফুরফুরে হাওয়া মেখে নিজের মনকে চাঙ্গা করা, রয়েছে সেন্ট ক্যাথলিক চার্চ থেকে গড়ের মাঠ ময়দান, সবটাই তিলোত্তমার সৌন্দর্য্য। এই শহর যেন ভালবাসতে শেখায়, ভাল থাকতে শেখায়। তাই এই শহরের প্রতি প্রেম সবার। কিন্তু এই রাজ্যে অনেক মানুষ এমন আছেন, যারা এই রাজ্যে থেকেও টাকার অভাবে এই শহর দেখার সুযোগ পাননি এখনও। তার মধ্যে একজন সোশ্যাল সেনসেশন ‘কাঁচাবাদাম’ গানের স্রষ্টা ভুবন বাদ্যকর।

যিনি এই রাজ্যে থেকেও টাকার অভাবে এই শহর পরিদর্শন করতে পারেননি। তাই তাঁর বরাবর ইচ্ছে ছিল যদি কোনোদিন সুযোগ হয়, স্ত্রী আদুরী এবং নাতনিকে নিয়ে এই শহর পরিদর্শন করবেন।

আর এই গানের জন্যে তাঁর খ্যাতিও আজ আকাশছোঁয়া। শহরে প্রায়শই বাদামকাকু আসেন, বিভিন্ন ক্লাব থেকে তাঁকে আমন্ত্রণ জানান হয় গানের জন্যে। এবার তিনি স্ত্রী ও নাতনিকে এবার তিনি গোটা কলকাতা পরিদর্শন করলেন।

ঘোড়ার গাড়ি চড়লেন, ভিক্টোরিয়া থেকে গড়ের মাঠ সবটাই ট্যাক্সিতে চেপে ঘুরলেন সঙ্গে, জানালেন বহুদিনের স্বপ্ন পূরণ হল।

আসলে ভুবন বাদ্যকর এবং তাঁর স্ত্রী আদুরী এখন স্টার জলসার জনপ্রিয় নন ফিকশন শো ‘ইস্মার্ট জোড়ি’র সেলিব্রিটি প্রতিযোগী।তাই এই শোয়ের তরফ থেকেই তাঁকে সম্প্রতি গোটা কলকাতা দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল।

মনের আনন্দে স্ত্রী ও নাতনিকে নিয়ে এদিন ঘুরলেন তিনি তিলোত্তমার বুকে। সঙ্গে এই শহর ছেড়ে বিদায়ের সময় সকলকে বিদায় জানিয়ে গেলেন। ‘কাঁচাবাদাম’ এখন নেট জগতের অন্যতম সেনসেশন।

সোশ্যাল মিডিয়ায় একাধিক ট্রেন্ডিং গান থাকলেও, কোথাও না কোথাও এই গানটি সোশ্যালে আসা মাত্রই যেন ধামাকার সৃষ্টি করেছে। দেশ তো আছেই, বিদেশেও এই গানের দারুণ জনপ্রিয়তা। এই গানের সৃষ্টিকর্তা ভুবন বাদ্যকর, যিনি অতি দরিদ্র একজন মানুষ।

বীরভূমের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির বাসিন্দা তিনি। পেটের টানে রাস্তায় রাস্তায় চিনে বাদাম বিক্রি করতে করতে এই গান বেঁধেছিলেন তিনি। কিন্তু কে জানত, এই কাঁচাবাদাম গানটির খাতিরেই তিনি ভাইরাল হয়ে যাবেন। গানটি আজকে তাঁকে শুধু দেশে নয় বিদেশেও খ্যাত করে দিয়েছে।

সপ্তাহের শেষ বড় ধাক্কা ভারতীয় শেয়ারবাজারে, সেনসেক্সের পতনে মাথায় হাত বিনিয়োগকারীদের

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম

আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর