মাচা শোয়ে শিল্পীদের চরম মারধর, প্রতিবাদে গর্জে উঠলেন টলি তারকারা

তাঁর কথায়, গত ২ এপ্রিল এক গ্রামে শো করতে গিয়েছিলেন রাজু ঘোষাল ও তাঁর সঙ্গীরা। তিন-চার ঘণ্টা পারফরম্যান্সের পর কমিটির কয়েকজন মদ্যপ অবস্থায় সেখানে গিয়ে বলে, “শিল্পীদের জামা-কাপড় খুলে নাচতে হবে।”

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার অধিকাংশ তারকারাই অবসর সময়ে গ্রামে-গঞ্জে নানা মাচা শো করেন। এটাও তাঁদের রোজগারের একটি অংশ। সিরিয়াল তো বটেই সিনেমার একাধিক তারকারাও শুটিংয়ের চাপ কমতেই শুরু করেন মাচা শো। তবে এই অনুষ্ঠান গুলি সাধারণর বছরের বিভিন্ন সময়ে হয়। মঞ্চে উপস্থিত হয়ে মানুষদের নানাভাবে বিনোদন দেন তারকারা। কেউ গান, কেউ নাচেন আবার কেউ নিজের সিনেমার সংলাপ বলেন। আর তারকা দের দেখেই আনন্দে আত্মহারা হয়ে যান ভক্তরা। এই মাচা শো করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বহু তারকারা, এমন ঘটনাও নতুন নয়।

সম্প্রতি এমন মাচা শো করতে গিয়েই চূড়ান্ত নিগ্রহের শিকার হলেন কয়েকজন শিল্পী। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ করলেন টলিউডের বিখ্যাত অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়, সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়রা। বিষয়টি জানিয়েছে বেঙ্গল স্টেজ পারফর্মাস গাইড তথা BSPG-র থেকে পোস্ট করা একটি লাইভ ভিডিও। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছেন সুমিত গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, গত ২ এপ্রিল এক গ্রামে শো করতে গিয়েছিলেন রাজু ঘোষাল ও তাঁর সঙ্গীরা। তিন-চার ঘণ্টা পারফরম্যান্সের পর কমিটির কয়েকজন মদ্যপ অবস্থায় সেখানে গিয়ে বলে, “শিল্পীদের জামা-কাপড় খুলে নাচতে হবে।” এরপরই শিল্পীরা বিরোধিতা শুরু করেন। এবং চলে তর্কাতর্কি। শেষে মারধর। এমনকী মহিলাদের গায়েও হাত তোলেন ওই দুষ্কৃতীরা।

সুযোগ পেয়েই সেই তালিকায় মুহূর্তটা মোবাইলে রেকর্ড করে নেন রাজুদের দলের একজন। সেদিন মোট ৮ শিল্পী ছিলেন। আর দুষ্কৃতীরা ছিলেন প্রায় ৫০-৬০ জন। কিন্তু এই ঘটনায় স্থানীয় বাসিন্দা দের কোনো সাহায্য পাননি রাজুরা। উল্টে তাদের দোষ দেওয়া হয় যে, শিল্পীরাই মদ পান করেছে। নেশা করেছিল তাঁরা। একজন মহিলার গলাতেও পা তুলে দিয়েছিলেন অভিযুক্তরা। ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়। কোনও বাংলা সিনেমা মহলের একজন বিখ্যাত অভিনেতা। বেশিরভাগ ছবিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক