ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’র অভিযোগ, পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক,’ সোশ্যাল মিডিয়ায় ২০২১-সালে এই পোস্টের জেরেই আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সঙ্গে বিপাকে পড়লেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। ২০২১-এর বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন পরমব্রত। তার সমর্থনে পোস্টের নীচে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘হাহাহা, হোক হোক।’ এই মন্তব্যের জেরেই গতকাল, বৃহস্পতিবার গড়িয়াহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’ দিয়েছেন দুই তারকা, সেই অভিযোগেই গড়িয়াহাট থানার দ্বারস্থ হন ওই আইনজীবী। তাঁর অভিযোগ গতকালই গ্রহণ করে গড়িয়াহাট থানা। এবার সেই অভিযোগের ভিত্তিতে পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, এই মামলায় খুব শীঘ্রই দুই টলি তারকাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।

সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির ১০৯ ও ১৫৩এ ধারায় মামলা দায়ের করা হয়েছে পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে। যে দুটি ধারায় মামলা দায়ের করা হয়েছে, তার মধ্যে ১৫৩-এ ধারাটি জামিন অযোগ্য। ২০২১-এর মামলা বলে ভারতীয় ন্যায়সংহিতার জায়গায় ভারতীয় দণ্ডবিধিতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সূত্রপাত ২০২১ সালের ২ মে। সেদিন বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে রাজনৈতিক হিংসা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দিকে দিকে বিজেপি কর্মীদের মারধর, খুন, মহিলাদের ধর্ষণ ও ঘরছাড়া করে। সেদিনই বিকেলে সোশ্যাল মিডিয়ায় পরমব্রত ‘বিশ্ব রগড়ানি দিবস’ পোস্ট করেন বলে অভিযোগ। তারপরেই খুন হন বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার। আইনজীবী জয়দীপ সেনের দাবি, অভিনেতার এই পোস্টের জেরেই উজ্জীবিত হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারপরেই রাজ্যজুড়ে হিংসা ছড়ায়। পরমব্রত ও স্বস্তিকা দায়িত্বশীল নাগরিক ও জনপ্রিয় তারকা, তাঁদের প্রভাব রয়েছে সমাজে। তাই এই পোস্টের ফলেই রাজ্যে হিংসা আরও বেশি করে ছড়িয়ে পড়েছে।

আরও পডুন: বিজেপির কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা কার্তিক ঘোষ

যদিও পরমব্রতের পোস্টটি ২০২১ সালের। এখন এই অভিযোগ কেন? এই প্রশ্নের উত্তরে অভিযোগকারী আইনজীবী জয়দীপ সেন গতকাল জানান, ‘পোস্টটি পুরনো হলেও এখন দেখছি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ওনারা দায়িত্বশীল নাগরিক, কেমন এমন পোস্ট করেছেন। অভিনেতা-অভিনেত্রীর এই ধরনের পোস্ট এবং মন্তব্য ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা ৪৭/A (BNS) কার্যকর হলেও আমি অভিযোগে উল্লেখ করেছি সেই সময়ে দেশে আইপিসি ধারা প্রযোজ্য ছিল। গড়িয়াহাট থানাকে এফআইআর দায়ের করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরুর আবেদনও জানিয়েছি।’ গোটা বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও পরমব্রত বা স্বস্তিকা, কেউই এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। 

গরমে ভিন্ন স্বাদ উপভোগ করতে চান? ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কলার আইসক্রিম

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে হড়পা বানে মৃত ১১, ভেসে গেল বহু গাড়ি

বিয়ের জন্যে চাপ দেওয়ায় বিষের ইঞ্জেকশন দিয়ে নার্স-প্রেমিকাকে খুন, গ্রেফতার প্রেমিক

দুপুরের খাবার মুখে রুচছে না? বিকেলের টিফিনের পাতে রাখুন গরম গরম ফাফড়া!

ভিসা শেষ হলেও শহরে থাকছেন বিদেশিরা! গ্রেফতার করবে কলকাতা পুলিশ

অজগরের বদলে পিৎজা, এই রেস্তোরাঁয় চমকে দেওয়া অফার

চড়া দামে সোশ্যাল মিডিয়া পোস্ট বিক্রি করবেন ট্রাম্প, কত আয় হবে জানেন?

‘১৫ ঘন্টা কাজে বাধ্য করা, মেলেনি পারিশ্রমিক, জুটছে মারধর’, ওমানে গিয়ে আটকে ভারতীয় তরুণী

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোজ গাজর খেলেই মিলতে পারে উপকার! চোখ থেকে হৃদ্‌যন্ত্র সুস্থ রাখবে এই সবজি

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, শুভমনদের বার্তা ভারতীয় ক্রিকেট বোর্ডের

দুপুরের ভাতে জমে ক্ষীর! রইল জিভে জল আনা ইলিশ মাছের মাখা রেসিপি