বিজেপির কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা কার্তিক ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২১ এর ভোট পরবর্তী হিংসার ঘটনায় গ্রেফতার গাইঘাটা ইছাপুর ১ পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা কার্তিক ঘোষ। তার বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ রয়েছে। অবশেষে তাকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। শুক্রবার তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে বহু কর্মী খুন এবং ঘরছাড়া হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব। ২৬-এ নতুন সরকার গঠিত হওয়ার পর সেই পুরোনো মামলার সব ফাইল খুলছে ধীরে ধীরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, যারা ভোট পরবর্তী হিংসায় জড়িত রয়েছে, তাদের সোজা জেলে পাঠান হবে। সেইমতো, ২০২১-এর ভোট পরবর্তী সন্ত্রাসের ফাইল খোলার পর থেকেই চলছে গ্রেফতারি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কার্তিক ঘোষের বিরুদ্ধে বিজেপির কর্মী এবং সমর্থকদের হুমকি এবং মারধরের অভিযোগ উঠেছিল। সেই সূত্র ধরে কার্তিক ঘোষকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ।

ইতিমধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা, ব্যাপক সন্ত্রাস ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে হুগলির গুড়াপ থেকে তিন স্থানীয় তৃণমূল নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। সবংয়ের অতি-প্রভাবশালী তথা দাপুটে তৃণমূল নেতা তরুণ মিশ্রকেও গ্রেফতার করা হয়েছিল। পাশাপাশি আরও গ্রেফতারি চলছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ২০২১ সালের ভোট পরবর্তী অশান্তিতে যুক্তদের ছাড়া হবে না। ইতিমধ্যে এই সংক্রান্ত শতাধিক ফাইল খুলেছে। এই সবকটার নতুন করে তদন্ত শুরু হবে বলে জানানো হয়েছে।

মাত্র ৫০ ডলারে মিলবে বিশ্বকাপের টিকিট, স্বস্তি ফুটবলপ্রেমীদের

বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই নিখোঁজ মানস ভূঁইয়া, নীরবে কোথায় গেলেন?‌

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’র অভিযোগ, পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত শুরু

মেয়েদের উপর নির্মম অত্যাচার হোস্টেল মালিকের ছেলের, ভাইরাল ভিডিও দেখে স্তম্ভিত সবাই…

৭২১ বছর পর ধারের ভোজশালায় সরস্বতী বন্দনা, মহা আরতিতে মাতলেন ভক্তরা

হুমকি থেকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বুনিয়াদপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

বহু জল্পনা-কল্পনার পর অবশেষে কানের উদ্দেশ্যে রওনা দিলেন ঐশ্বর্য, সঙ্গী মেয়ে আরাধ্যা

পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী, খুশি কুড়মি সমাজ

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

বিজেপির কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা কার্তিক ঘোষ

কান্দিতে শান্তনু সিনহার বাড়িতেও হানা ইডির, জোরদার তল্লাশি অভিযান শুরু

ইরান সংকটের জেরে ছেলের বিয়েতে অনুপস্থিত থাকতে পারেন ট্রাম্প