পরকীয়ার জেরে বাড়ছে দাম্পত্য কলহ! বিচ্ছেদের পথে দুর্নিবার-মীনাক্ষি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগত বড়ই আজব। এখানে সম্পর্ক গড়তেও দেরি নেই এবং ভাঙতেও। যদিও আজকাল শুধুমাত্র তারকাদের মধ্যে এই রেওয়াজ চলছে তা নয়, সাধারণ মানুষের ক্ষেত্রেও একই বিষয়। খুঁটিনাটি বিষয়ে ঝামেলার সৃষ্টি হলে, দায়ে পড়ে তখন মনের মিল না হওয়ার কারণে সম্পর্ক থেকে আলাদা হয়ে যেতে হয়। এছাড়াও এখন বিবাহ বিচ্ছেদের একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে পরকীয়ার জের। যাই হোক, আসি মূল আলোচ্যে! বিয়ে ভাঙছে নাকি জনপ্রিয় গায়ক দুর্নিবার সাহার? হ্যাঁ, ইতিমধ্যে এই গুঞ্জনেই সরগরম টলিপাড়া।

জানা গিয়েছে, ইদানীং নাকি দুর্নিবার-মীনাক্ষির দাম্পত্য কলহ চরমে পৌঁছেছে। যার জেরে ছাদও নাকি আলাদা হয়েছে তাঁদের, সম্পর্কের টানাপোড়েনের জেরে বাড়ি থেকে বেড়িয়ে যেতে বাধ্য হয়েছেন মীনাক্ষি। ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, দুর্নিবার পরকীয়ায় মজেছে, সেই কারণেই আজ এই পরিস্থিতি। অথচ এক দুই নয় কয়েক বছরের প্রেম তাঁদের। বিয়ের আগে লিভ-ইনেও ছিলেন।  কাজের সূত্রে আলাপ দু‘জনের। ২০১৭-য় আইনি বিয়ে। এরপর থেকেই লিভ-ইনে থাকতে শুরু করেন তাঁরা। আইনি বিয়ের প্রায় ৪ বছর পর গতবছর অর্থাৎ ২০২১ সালে বিলাসবহুল আয়োজনে সামাজিক বিয়েটা সেরেছিলেন তাঁরা।

বিয়ের দিন মীনাক্ষি লাল বেনারসিতে এবং দুর্নিবার ধুতি-পাঞ্জাবিতে সেজেছিলেন, যেমনটা আরকি বাঙালি রীতি। তাঁদের আইবুড়ো ভাত থেকে সঙ্গীত, মেহেন্দি, বৌভাত সবই হয়েছিল নিয়ম মেনে, এবং সেই ছবিও তাঁরা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তাঁদের বিয়েতে এসে অনেকেই ‘মেড ফর ইচ আদার’ তকমা দিয়েছিলেন এহেন সেলিব্রিটি জুটিকে। ভালই চলছিল সবকিছু, বিয়ের পর পরই হানিমুন সারতে শহর ছেড়ে পাড়ি দিয়েছিলেন শৈল শহরে। জি বাংলার রান্নাঘরেও বিয়ের পর জুটিতে এসেছিলেন দুর্নিবার-মীনাক্ষী। কিন্তু বছর না ঘুরতেই এমন কেন হল?

যদিও একটি সংবাদ সূত্রের খবর, এই বিষয়ে মীনাক্ষিকে ফোন করা হলেও, তিনি কিছুই বলতে চাইছেন না। এমনকী দুর্নিবার ফোনও ধরেন না। গানের জগতে খুব কম সময়েই পরিচিতি করে নিয়েছেন দুর্নিবার। মূলতঃ জি বাংলার ‘সারেগামাপা’র সুবাদেই তিনি লাইমলাইটে আসেন। তাঁর ইউটিউব চ্যানেলও জনপ্রিয়তা পেয়েছে যথেষ্টই। কিন্তু এত জনপ্রিয়তার মাঝেও তাঁর দাম্পত্য জীবনের এহেন ছন্দপতন, ভবিষ্যত কি, সময় বলবে!

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক