চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেরিয়ারে প্রথম অস্কার পেলেন টম ক্রুজ, অভিনন্দন জানালেন বন্ধু অনিল কপূর

নিজস্ব প্রতিনিধি: হলিউড অভিনেতা টম ক্রুজ চার দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন, কিন্তু তিনি কখনওই অস্কার পাননি। অবশেষে ঝুলি হয়েছে পূর্ণ। ২০২৫ সালের গভর্নরস অ্যাওয়ার্ডসে তাঁকে অ্যাকাডেমি অনারারি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। মিশন: ইম্পসিবল – ঘোস্ট প্রোটোকলে ক্রুজের সঙ্গে কাজ করা বলিউড অভিনেতা অনিল কপূর তাই X হ্যান্ডেলে অভিনন্দন জানিয়েছেন।

মিস্টার ইন্ডিয়া টুইট করেছেন, “প্রিয় বন্ধু, এই অবিশ্বাস্য সম্মানের জন্য অভিনন্দন। তোমার আবেগ, শৃঙ্খলা এবং উদারতা অতুলনীয়। বিশ্ব সর্বদা তোমাকে প্রশংসা করেছে, এবং এখন তারা তোমাকে সেই সম্মান দিয়ে সম্মানিত করেছে যা তোমার প্রাপ্য (sic)।” অনিল কপূরের আরও সংযোজন, “তোমার কৃতিত্ব বিশ্বের সকল শিল্পীর জন্য প্রমাণ স্বরূপ যারা সিনেমায় তাদের হৃদয় ও আত্মা আহুতি দেন। তোমার প্রতিভা এবং তোমার বন্ধুত্বের জন্য ধন্যবাদ। আমি চিরকাল এই বন্ধুত্বকে লালন করব।”

পিপল ডট কমে প্রকাশিত তথ্য অনুসারে পুরস্কার পাওয়ার পর নিজ বক্তৃতায় টম ক্রুজ বলেন, “সিনেমা আমাকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে। সিনেমা আমাকে পার্থক্যকে উপলব্ধি করতে এবং সম্মান করতে সাহায্য করে। এই মাধ্যম আমাকে শিখিয়েছে মানবতাকে ভাগ করে নিতে। আমরা যেখান থেকেই আসি না কেন, আমরা একসাথে হাসি, আমরা একসাথে অনুভব করি, আমরা একসাথে আশা করি, এবং এটাই এই শিল্পের শক্তি।”

তিনি আরও বলেন, “সিনেমার প্রতি আমার ভালবাসা খুব ছোটবেলা থেকেই। যতদূর মনে পড়ে আমি তখন একেবারে ছোট। আমার মনে আছে আলোর রশ্মি ঘর জুড়ে ছড়িয়ে পড়েছিল। হঠাৎ করেই, পৃথিবীটা আমার চেনা জগতের চেয়ে অনেক বড় হয়ে গেল।” চার দশকেরও বেশি সময় ধরে চলা কেরিয়ারে, ক্রুজ অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজি, নাইট অ্যান্ড ডে, দ্য মামি, টপ গান: ম্যাভেরিক অত্যন্ত উল্লেখযোগ্য।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ