জানেন কী, সন্তান-সহ শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আশাকে?

এমনকী গভীর প্রেমে পড়ে, আশা গণপত রাওকে বিয়েও করে ফেলেন। আর অল্প সময়ের মধ্যেই তাঁদের তিনটি সন্তান হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশা ভোঁসলে, ভারতীয় সঙ্গীত ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম। কয়েক যুগ ধরে বলিউডে রাজত্ব করে যাচ্ছেন তিনি। আজ তাঁর ৯০ তম জন্মদিন। সম্পর্কে কোকিলকন্ঠী লতা মঙ্গেশকারের বোন তিনি। এত নামী একজন দিদির বোন হয়েই কখনই পেশাগত দিকে তাঁদের রেষারেষি ছিল না। একাধিক ভাষায় প্রায় ১২০০০টিরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে। কাজরা মহব্বত ওয়ালা, ইন আঁখো কি মস্তি, এবং পিয়া তু আব তো আজার মতো একাধিক গানে তাঁর কন্ঠ আজও নস্টালজিয়া। ৮ সেপ্টেম্বর, তাঁর জন্মদিন উপলক্ষে দুবাইতে গায়িকার লাইভ কনসার্ট। সেখানেই পারফর্ম করতে প্রস্তুত৷  ৯০ বছর বয়সেও, মঞ্চে তিন ঘন্টা দাঁড়িয়ে গান করা, তাঁর কাছে মোটেও ক্লান্তি নয়। বরং খুশির মুহূর্ত। কারণ সঙ্গীত তাঁর কাছে নিঃশ্বাস। এই গানই তাঁকে এককালে অনেক কঠিন সময় থেকে বের করে এনেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে তাঁর সংগ্রামের কথা তুলে ধরে আশা ভোঁসলে বলেছিলেন, “প্রতিটি ক্ষেত্রেই রাজনীতি আছে। চলচ্চিত্রেও রাজনীতি আছে, তাই এটা সহজ নয়। আমি ভাগ্যকে অনেক বেশি বিশ্বাস করি। আমি অসুবিধার সম্মুখীন হয়েছি কিন্তু আজ যখন আমি পিছনে ফিরে তাকাই, তখন সবকিছুই মজাদার মনে হয়।”

আশা ভোঁসলেও ‘মল্লিকা অফ টোন’ উপাধিতে ভূষিত হয়েছেন। ১৯৩৩ সালে ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে জন্মগ্রহণ করেন, আশা ভোঁসলের পিতা ছিলেন দীননাথ মঙ্গেশকর। আজকে তাঁর বিষয়ে আরও একটি অজানা তথ্য জানাবো আপনাদের।  মাত্র ১০ বছর বয়সে সঙ্গীতে যোগ দিয়েছিলেন আশা ভোঁসলে। ছোটবেলা থেকেই গান গাওয়ার শখ ছিল তাঁর। কিন্তু পরিস্থিতি এমন হয়েছিল যে মাত্র ১০ বছর বয়সে সংগীতের পথে যাত্রা শুরু করেন আশা। এখনও পর্যন্ত তিনি ২০টি ভাষায় ১৬ হাজারেরও বেশি গান গেয়েছেন। হিন্দি ছাড়াও তিনি বাংলা, গুজরাটি, পাঞ্জাবি, মালায়ালম, ভোজপুরি, তামিল, ইংরেজি এবং রাশিয়ান ভাষার মতো ভাষায় গান সেজেছে তাঁর কণ্ঠে। জানেন কী, প্রেমের কারণে গায়িকা তাঁর পরিবারের সঙ্গে ঝামেলা করেছিলেন।

মাত্র ১৬ বছর বয়সে তিনি তাঁর দিদি লতা মঙ্গেশকরের ব্যক্তিগত সচিব গণপত রাও-এর প্রেমে পড়েছিলেন। গণপত রাও তখন ৩১ বছর বয়সী ছিলেন, কিন্তু বয়সের বাঁধন পেরিয়ে প্রেমের সুতায় বাঁধা পড়েন আশা। আর তাঁর সঙ্গে প্রেম আশার পরিবারে কেউ মেনে নেন নি, তাই তিনি তাঁর দিদি তিনি লতা মঙ্গেশকর এবং পুরো পরিবারের বিরুদ্ধে চলে গিয়েছিলেন।

এমনকী গভীর প্রেমে পড়ে, আশা গণপত রাওকে বিয়েও করে ফেলেন। আর অল্প সময়ের মধ্যেই তাঁদের তিনটি সন্তান হয়। কিন্তু শ্বশুরবাড়ির চোখে তিনি কখনও পুত্রবধূর মর্যাদা পাননি। শ্বশুরবাড়িতে তিনি খুবই নির্যাতিত হতেন। এরপর তিন সন্তানসহ তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এবং তিনি তিন সন্তানকে নিয়ে মামা বাড়িতে চলে আসেন। তারপর তিনি নিজের থেকে ছয় বছরের ছোট পঞ্চম দা অর্থাৎ রাহুল দেব বর্মনের সঙ্গী হন। মঞ্জিল ছবিতে দুজনেই প্রথম একসঙ্গে কাজ করে জীবনের আসল গন্তব্যে ভেসে যান। এরপর দুজন ধীরে ধীরে একে অপরের কাছাকাছি চলে আসেন এবং ১৯৮০ সালে তাঁরা বিয়ে করেন।

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে আমুল ও এল অ্যান্ড টি’র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর