‘লাইন গুলিয়ে যাচ্ছিল’ রণবীরের সঙ্গে অভিনয় করে কেমন অভিজ্ঞতা তৃপ্তির ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  সদ্যই দ্য রণবীর শো’তে উপস্থিত হয়েছিলেন তৃপ্তি দিমরি। সেখানে তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁর অভিজ্ঞতা। এমনই এক ভয়ানক অভিজ্ঞতার কথা শোনালেন অনুরাগীদের। রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমাল’ সিনেমায় বেজায় চাপের মুখে পড়েছিলেন তৃপ্তি। তিনি জানান, অত্যাধিক চাপের কারণে তিনি বারবার লাইন ভুলে গিয়েছিলেন। কথা আটকে যেত তাঁর। এমনকি তিনি জানিয়েছেন, যে সেই কঠিন সময় গুলোতে তিনি কাঁদতে পারেননি।

দ্য রণবীর শোয়ে নতুন পডকাস্ট সাক্ষাৎকারে তৃপ্তি জানিয়েছেন,‘ অ্যানিমাল’ সিনেমায় শুট্যিং করা মোটেও সহজ কাজ ছিল না তাঁর জন্য। এটি শেষ অবধি টেনে নিয়ে যাওয়া বেশ কঠিন ছিল। শেষ পর্যন্ত রণবীর কাপুরের থেকেও তিনি প্রশংসা পেয়েছেন।

এই নিয়ে তিনি জানান, ‘সেদিন আমার পারফরম্যান্সের প্রচণ্ড চাপ ছিল। আমি বারবার আমার লাইন গুলিয়ে ফেলি। কেননা আমার সারাজীবনের প্রশংসিত একজন অভিনেতা আমার সামনে দাঁড়িয়ে আছে। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ দৃশ্যটি করতে হবে। এর জন্য বারবার গুলিয়ে যাচ্ছিল সবটা।’

একইসঙ্গে তিনি আরও জানান যে, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করার সময় কাঁদতে পারেন নি। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলেন। সেই মুহূর্তে তাঁর সমর্থন দরকার ছিল। কিন্তু এই সমর্থন তিনি পেয়েছেন স্বয়ং রণবীরের থেকে। যখন ছবির চিত্র গ্রহণ চলছিল তখন রণবীর তাঁকে আশ্বাস দিয়েছিলেন। রণবীর তৃ্প্তিকে সাত্ত্বনা দিয়েছিলেন, বুঝিয়েছিলেন তিনি(রণবীর)খুব শান্ত স্বভাবের। তাঁর (রণবীর) কাছে তৃপ্তি নিরাপদ।

পাশাপাশি তৃপ্তি রণবীরকে প্রশংসায় ভরিয়ে দিয়ে আরও জানান, অ্যানিমালের সিক্যুয়েলে যৌন দৃশ্যে অভিনয় করার সময় রণবীরের সমর্থন পেয়েছেন। খ্যাত অভিনেতার পাশাপাশি রণবীর একজন ভাল মানুষ।

উল্লেখ্য,‘অ্যানিমাল’ সিনেমায় লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। বিছানায় যৌনতায় ভরপুর দৃশ্যে অভিনয় করে এখন পেজ ৩-র হট কেক তৃপ্তি। তাঁর শরীরী নেশায় তৃপ্ত দর্শক। ক্রাইম ড্রামা অ্যানিমালে জোয়ার চরিত্রে অভিনয় করা তৃপ্তি দিমরির সঙ্গে রণবীরের নগ্ন এবং অন্তরঙ্গ দৃশ্য ছবিটি মুক্তির পর থেকে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি ‘ভিকি অর বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো’তে দেখা গেছে তৃপ্তিকে। রাজ শান্ডিল্যা পরিচালিত, কমেডি ছবিতে রাজকুমার রাও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।সেখানে অভিনয়ে বেশ নজর কেড়েছেন ভক্তদের।

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত