স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

তামিলনাড়ুর চেন্নাইয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিজয়ের টিভিকে সরকার। অনুষ্ঠানে দর্শকদের প্রথম সারিতে দেখা গেল মুখ্যমন্ত্রীর বাবা-মাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শনিবার (১৫ অগস্ট), দেশের ৮০তম স্বাধীনতা দিবস। আজকের দিনেই ব্রিটিশ শাসন থেকে বরাবরের মতো মুক্ত হয়েছে ভারতবর্ষ। আর ভারতের স্বাধীনতায় যে সকল সংগ্রামীদের অবদান রয়েছে, সকলকে শ্রদ্ধা জানাচ্ছে রাজনীতি মহল থেকে দেশের সর্বত্র শিক্ষা মহল। তাই দেশজুড়ে নানাভাবে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এদিকে মুখ্যমন্ত্রী হয়ে প্রথম স্বাধীনতা দিবস সুপারস্টার জোসেফ বিজয়ের। সেই উপলক্ষে তামিলনাড়ুর চেন্নাইয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিজয়ের টিভিকে সরকার। অনুষ্ঠানে দর্শকদের প্রথম সারিতে দেখা গেল মুখ্যমন্ত্রীর বাবা-মাকে। পাশাপাশি দেখা মিলল বিজয়ের গুজব প্রেমিকা তৃষা কৃষ্ণনকেও। আজকের এই অনুষ্ঠানেও তিনি বিজয়ের পাশে থাকতে ভুললেন না।

বিজয়ের বাবা-মায়ের সঙ্গে দর্শকদের প্রথম সারিতেই দেখা গেল তাঁকে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনেও বিজয়ের সঙ্গে ছিলেন তৃষা। এদিকে আজকের এই অনুষ্ঠানেও বিজয়ের স্ত্রী সঙ্গীতা এবং তাঁর দুই ছেলে-মেয়েকে দেখা গেল না। এদিকে দিন কয়েক আগেই সঙ্গীতা বিজয়ের বিরুদ্ধে ডিভোর্সের মামলা প্রত্যাহার করে নিয়েছেন। চেন্নাইয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই মুহূর্তে একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে অভিনেত্রীকে একটি ঐতিহ্যবাহী হলুদ শাড়ি পরে মঞ্চে উঠতে দেখা যাচ্ছে। বিজয়ের বাবা-মায়ের সঙ্গে বাতালাপের পর তাঁকে তাঁদের পাশে বসতে দেখা গিয়েছে। এই ভিডিও ভাইরাল হতেই তাঁদের সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন ছড়িয়েছে। যদিও তৃষা বা বিজয় কেউই এখনও তাঁদের সম্পর্কের কথা নিশ্চিত করেননি। তামিলনাড়ুর বিধানসভার নির্বাচনের দিনেও বিজয়ের জয়ের কামনায় তিরুপতিতে পুজো দিয়েছিলেন তৃষা।

 

এরপর বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে যান তিনি। এর আগে একাধিকবার তৃষার সঙ্গে বিজয়কে একাধিক ইভেন্টে দেখা গিয়েছে। ডিভোর্সের মামলায় বিজয়ের স্ত্রীও একজন অভিনেত্রীর সঙ্গে বিজয়ের পরকীয়ার যথা উল্লেখ করেছেন। সব মিলিয়ে তাঁদের প্রেমের জল্পনা আবারও উস্কে দিয়েছে। এদিকে আজ পতাকা উত্তোলনের পর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসের প্রথম বক্তৃতায় বিজয় জানান, তাঁর সরকারের পতন ঘটাতে চক্রান্ত চালাচ্ছে একটি শক্তি। সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে। সরকারের বিরুদ্ধে সক্রিয় শক্তিগুলি পরাস্ত হবে। দুর্নীতি নির্মূল করাই স্বাধীনতার সমতুল্য। সরকার সেই লক্ষ্যেই তাঁর সরকার। রাজ্যের অধিকারের বিরুদ্ধে যায় এমন নীতির বিরোধিতা করা হচ্ছে। জনস্বার্থের প্রশ্নে কোনও আপস করা হবে না।

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

নভেম্বরেই কেরিয়ারে বড় সাফল্যের যোগ! ভাগ্য খুলবে ৫ রাশির জাতকদের

৮,০০০ টাকার বিশাল ছাড়! ১৬ হাজারের কমে মিলবে OnePlus N6 Lite

সামান্য কথা কাটাকাটি থেকে তুমুল বচসা, বাবার এক ঘুষিতে প্রাণ হারালেন ছেলে

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

চায়ের আড্ডা জমান মেথির নিমকি দিয়ে, রইল বানানোর সহজ পদ্ধতি

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

‘টাকা নিজের কাছেই রাখ, আমি মায়ের কাছে চললাম,’ বিদায় বেলায় বাবাকে বার্তা ছেলের

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক