‘জেতার জন্যে জগন্নাথের উপর ভরসা, কাল একটু শান্তিতে ঘুমোবো’: সায়ন্তিকা

সুতরাং ফলাফল নিয়েও তাঁর ব্যপক প্রত্যাশা থাকবে তার সেটাই স্বাভাবিক। এই নিয়ে আপাতত চিন্তিত নাকি উত্তেজিত সায়ন্তিকা? ২৪ ঘন্টা কী ভাবে কাটবে তাঁর? একটি সংবাদমাধ্যমকে জানালেন সায়ান্তিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ৭৭ দিনের লড়াই। পাখির চোখ ৪ জুন। আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আগামিকাল সকাল থেকেই শুরু গোটা দেশে ভোট গণনা পর্ব। বহু প্রতীক্ষিত লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। পাশাপাশি বেশ কিছু জায়গায় বিধানসভার উপনির্বাচনের ফলাফলও ঘোষিত হবে। সুতরাং এই মূহুর্তে টানটান উত্তেজনা গোটা দেশজুড়ে। এদিকে বাংলার বরানগর কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। জিতলে তাঁর নামের পাশে আগামী ৫ বছরের জন্যে বসে যাবে বরানগরের বিধায়ক শব্দবন্ধনীটি। বছর তিনেক আগেই রাজনীতিতে অভিষেক হয়েছে সায়ন্তিকার। বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন তিনি, কিন্তু প্রথমবার সফল হতে পারেননি তিনি।

কিন্তু দমে যাননি, বাঁকুড়ার মাটি আঁকড়ে পড়েছিলেন। তবে লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেননি বলে খানিকটা অভিমান হয়েছিল সায়ন্তিকার, কিন্তু বরানগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার পরেই অভিমান গলে জল অভিনেত্রীর। এরপর থেকেই প্রায় নাওয়া খাওয়া ভুলে পড়ে রয়েছেন বরানগরে। প্রায় তিনমাস ধরে বাড়ি ছাড়া তিনি। রাজ্যে যখন ৪২ ডিগ্রী গরম। তার মধ্যেও । কোনও হুডখোলা গাড়ি নয়, পায়ে হেঁটে মাইক্রোফোন নিয়ে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঢুকে ঢুকে প্রচার সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুডগার্ল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সুতরাং ফলাফল নিয়েও তাঁর ব্যপক প্রত্যাশা থাকবে তার সেটাই স্বাভাবিক। এই নিয়ে আপাতত চিন্তিত নাকি উত্তেজিত সায়ন্তিকা? ২৪ ঘন্টা কী ভাবে কাটবে তাঁর? একটি সংবাদমাধ্যমকে জানালেন সায়ান্তিকা। তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়ালেও লড়াইটা কিন্তু সোজা নয়। কারণ ২০১১ থেকে টানা তিন বারের বিধায়কের পদে ছিলেন তৃণমূলের তাপস রায়। বর্তমানে যদিও তিনি বিজেপি দলে যোগ দিয়েছেন।

বরানগর এলাকার সর্বস্তরের নেতা, কর্মী থেকে প্রভাবশালী, সকলের ‘হাঁড়ির খবর’ জানতেন তাপস। এই প্রসঙ্গে সায়ন্তিকা জানিয়েছেন, তিনি কোনও প্রতিপক্ষকে ছোট করে দেখছেন না। আসলে বরানগর তৃণমূলের শক্ত ঘাঁটি। অতীতে দলের যা রেকর্ড রয়েছে, সেটার থেকে ভাল হতে হবে। ভোট মিটলেও কোনও রকমের বিশ্রাম নিচ্ছেন না সায়ন্তিকা। অভিনেত্রী বলেন, কাজের মধ্যেই আছেন। আগামী কাল প্রায় তিন মাস বাদে বাড়ি ফিরবেন। তবে জিতে ফেরাটা জগন্নাথের ভরসায়। তবে নেচিবাচক কোনও কথা তিনি শুনতে রাজি নন। কাজটা মন প্রাণ দিয়ে করতে চান। তাই কোনও ক্লান্তি বিশেষ অনুভব করছেন না। তবে কাল ফল ঘোষণার পর শান্তিমতো ঘুমবেন।

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

আগামী ২’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায় প্রবল দুর্যোগ, সতর্কতা জারি