চলছে স্যালাইন, হাসপাতালে ভর্তি ছোট পর্দার ‘আনন্দী’, হঠাৎ কি হল অন্বেষার?

Share:

নিজস্ব প্রতিনিধি: জি বাংলার(Zee Bangla) ‘আনন্দী’(Anondi Serial) ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় জুটি হিসেবে প্রত্যাবর্তন ঘটেছে ঋত্বিক-অন্বেষার। ‘এই পথ যদি না শেষ হয়’-এর সময় থেকেই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের নজর কেড়েছে। আনন্দী হিসেবেও প্রশংসিত হচ্ছে অন্বেষা হাজরার(Annwesha Hazra) অভিনয়। কিন্তু আচমকাই ধারাবাহিক থেকে উধাও নায়িকা। শেষ কয়েকদিন টিভির পর্দায় তাঁকে দেখতে পাননি দর্শকরা, তাই স্বাভাবিকভাবেই অন্বেষার কি হয়েছে তা জানার কৌতুহল জেগেছে দর্শকদের মধ্যে।

আরও পড়ুনঃ পচা শামুকে কাটল পা, প্যারাগুয়ের কাছে হারল মেসির আর্জেন্টিনা

জনৈক এক ভক্ত নায়িকার অনুপস্থিতি প্রসঙ্গে একটি পোস্টে লেখেন, ‘আচ্ছা অন্বেষা দি কোথায়? সিরিয়ালের প্রয়োজনে তাকে গায়েব করা হল নাকি ব্যক্তিগত কোনও প্রয়োজনে? আর কিন্তু সহ্য করা যাচ্ছে না।’ এর উত্তরে একটি পোস্ট করেছেন নায়িকা নিজেই। জানা গিয়েছে, তিনি ডেঙ্গু ও টাইফয়েডের জোড়া কামড়ে ভুক্তভোগী হয়েছেন। এদিন স্যালাইনের চ্যানেল লাগানো হাতের ছবি পোস্ট করে নায়িকা লেখেন, ‘ডেঙ্গু এবং টাইফয়েডের কারণে আমি নার্সিং হোমে এডমিট আছি, শেষ আমি ১১ই নভেম্বর শুটিং করেছিলাম তাও জ্বর অবস্থায়, টেম্পারেচার অ্যান্টিবায়োটিকস চলার পরেও না কমার কারণে আমি ভর্তি হই।’

আরও পড়ুনঃ একরত্তি সন্তানকে মোটরবাইকে চাপিয়ে বাড়ি-বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন, ‘শেরনি’ তকমা পেলেন ডেলিভারি এজেন্ট মহিলা

তবে অনুরাগীদের আশ্বস্ত করে অভিনেত্রী এও লেখেন, ‘এই মুহূর্তে আমি ভালো আছি, সব কিছুই নরমাল আছে, আশা করি সামনের সপ্তাহ থেকে তোমাদের সাথে দেখা হবে। আমাদের সবটাই তোমাদের জন্য, আমাদের পাশে থেকো, নিজেরাও ভালো থেকো, সুস্থ থেকো।’ অসুস্থতার সঙ্গে লড়াই করে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। পোস্টের নিচে কমেন্ট বক্সে তাঁর ফেরার অপেক্ষায় থাকবেন বলে জানালেন অনুরাগীরা, এর পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন শুভাকাঙ্ক্ষীরা।

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও