পরিচালক বাবার সামনেই নার্গিসের সঙ্গে রোমান্সে বুঁদ, থামতে বললেও থামলেন না বরুণ

ছবি মুক্তির ১১ বছর পর এবার ভাইরাল হল ছবির একটি BTS শুটিংয়ের দৃশ্য। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বরুণকে তুলোধনা করতে শুরু করেছেন নেটমহল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্দায় আমরা শুধু ক্যামেরায় রেকর্ডিং দৃশ্যগুলিই দেখতে পাই, ক্যামেরার বাইরে কি হচ্ছে তা আমরা জানতেও পারিনা। এমনকী আন্দাজও নেই। পর্দায় নিজেদের চরিত্র ফুটিয়ে তুলতে তারকারা দিনরাত পরিশ্রম করছেন। কেউ অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়ে চোট পাচ্ছেন আবার কেউ নায়িকাদের সঙ্গে রোমান্সে এতটাই বুঁদ হয়ে যাচ্ছেন যে ক্যামেরা অফ হলেও তাঁদের দিকবিদিক জ্ঞান থাকেনা। রোমান্সেই বুঁদ হয়ে যান। অতীতে বলিউড চলচ্চিত্রের শুটিংয়ের এমন অনেক অজানা তথ্য প্রকাশ্যে এসেছিল। তবে এবার বর্তমান প্রজন্মের এক নায়কের কুকীর্তি ফাঁস হল। বরুণ ধাওয়ান, বলিউডের সুদর্শন নায়কের মধ্যে একজন। তিনি বরাবরই তাঁর দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ভক্তদের মন জয় করেছেন। কমেডি, রোমান্স হোক বা অ্যাকশন, সবেতেই তাঁর জুড়ি মেলা ভার।

সব ধরনের অভিনয় করতেই তিনি পারদর্শী। পর্দায় নিজের চরিত্র ফুটিয়ে তুলতেও কোনও কসরত ছাড়েন না তিনি। এবার প্রকাশ্যে এসেছে তাঁরই একটি কুকীর্তির কথা। ২০১৪ সালে ‘ম্যায় তেরা হিরো’ ছবিতে নার্গিস ফকরির সঙ্গে কাজ করেছেন তিনি। যদিও ছবিতে ইলিয়ানা দিসৌজার সঙ্গেই জুটি বেঁধেছিলেন বরুণ। কিন্তু ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন নার্গিস ফাকরি। ছবিতে নার্গিসের সঙ্গে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্য ছিল বরুণের। ছবি মুক্তির ১১ বছর পর এবার ভাইরাল হল ছবির একটি BTS শুটিংয়ের দৃশ্য। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বরুণকে তুলোধনা করতে শুরু করেছেন নেটমহল। যা দেখে মানুষ অবাক। ভাইরাষ ভিডিওতে দেখা যাচ্ছে, বরুণ এবং নার্গিস একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করেছেন। বরুণ নার্গিসকে কোলে নিয়েছেন। এবং দুজনেই একে অপরের ভালবাসায় হারিয়ে গিয়েছেন।

 

Varun didn’t want to let her go even after the director said cut so many times
byu/Dazzling_Complex5897 inBollyBlindsNGossip

অন্তরঙ্গ দৃশ্যের শুটিং শেষ হয়ে গেলেও বরুণ আর নার্গিস রোমান্স চালিয়ে যান। এমনকী পরিচালক দূর থেকে কাট কাট বললেও বরুণ থামেননি। বরণ নার্গিসকে রোমান্স করতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে, পরিচালক কাট বলার পরেও বরুণ নার্গিসকে কোলে তুলে আদর করতে থাকেন। তবে বরুণ ধাওয়ান রোমান্স করলেও নার্গিসকে খুবই অস্বস্তিতে পড়তে দেখা যায়। এরপর নার্গিস কোনমতে বরুণকে থামান। তবে বরুন যখন বুঝতে পারেন পরিচালক কাট কাট বলছেন, তখন অভিনেতাকে হাসতে দেখা যায়। ভাইরাল ভিডিওতে নেটিজেনরা বরুণকে নিয়ে নানারকম কটাক্ষ করেছেন। কেউ বলছেন, বরুণের ‘ম্যায় তেরা হিরো’ পরিচালনা করেছিলেন বরুণের বাবা ডেভিড ধাওয়ান। বাবার সামনে এমন কাজ লজ্জাজনক। অন্য একজন লিখেছেন, একজন পেশাদার অভিনেতা হিসেবে বরুণকে তাঁর সীমা লঙ্ঘন করা উচিত নয়।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক