প্রকাশ্যে এল ‘ভেদিয়া’ তে বরুন ধাওয়ানের ফার্স্ট লুক, সঙ্গে টিজারও

মুলত ভেদিয়া একজন ফ্যান্টাসি অ্যাকশন চলচ্চিত্র হতে চলেছে, এর আগে বরুণকে এমন অবতারে কখনো দেখা যায়নি। ছবিটি অরুণাচল প্রদেশের একটি রহস্যময় পাহাড়ে শ্যুটিং করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ১০ বছর হয়ে গেল অভিনেতা বরুণ ধাওয়ানের, সঙ্গে অভিনয়েরও। অল্প কিছু বছরের মধ্যেই সাফল্যের একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছেন অভিনেতা বরুন। যেমন তাঁর অভিনয়ের দাপট, তেমনি তাঁর টানটান সুঠাম চেহারার সৌন্দর্যে মুগ্ধ দেশের হাজার হাজার রমণীরা। তাঁর অভিনয়ে বর্তমান ভরপুর রসিকতাও। যাই হোক, আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে, বরুণ ধাওয়ান এবং কৃতি স্যাননের বহু প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্র ভেদিয়ার প্রথম ট্রেলার।

পরিচালক অমর কৌশিক পরিচালিত এই ছবিটি তাঁর তৃতীয় ছবি। বালা-এর সাফল্যের পর কৌশিকের তৃতীয় ছবিও বক্স অফিসে অতি সাফল্য পাবে তা বলাই বাহুল্য৷ ছবিটি একেবারেই ভিন্ন, বিনোদনমূলক এবং আকর্ষণীয় হতে পারে বলেই আশা করা হচ্ছে। মুলত ভেদিয়া একজন ফ্যান্টাসি অ্যাকশন চলচ্চিত্র হতে চলেছে, এর আগে বরুণকে এমন অবতারে কখনো দেখা যায়নি। ছবিটি অরুণাচল প্রদেশের একটি রহস্যময় পাহাড়ে শ্যুটিং করা হয়েছে। দর্শকরা ট্রেলারেই অনেক রহস্য খুঁজে পেতে পারেন।

জিও স্টুডিওস এবং ম্যাডক ফিল্মস দ্বারা সমর্থিত, ভেদিয়া আগামী ২৫ নভেম্বর দেশের কয়েক হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেই জানা গিয়েছে। শোনা গিয়েছে, এই ছবির ট্রেলারটি এমন অনেক প্রশ্নের উত্তর দিতে চলেছে যা দর্শকরা দীর্ঘদিন ধরে শুনতে চাইছিলেন যে: ভেদিয়া আসলে কী? শীঘ্রই ট্রেলারেই সব সত্য উন্মোচন হতে চলেছে। আজ মুক্তি পেয়েছে এই ছবির টিজার। জিও স্টুডিও এবং দীনেশ ভিজান এবং ম্যাডক ফিল্ম দ্বারা প্রযোজিত, এই ছবিতে অভিনয় করছেন, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, দীপক ডোবরিয়াল এবং অভিষেক।

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো