পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কাটলেই রাজ্যে বাজবে ভোটের দামামা। পুরভোটের উৎসব শুরু হবে। প্রথমে রাজ্যের বিজেপি সরকার চিন্তাভাবনা করেছিল দুই যমজ শহর কলকাতা ও হাওড়ায় পুরসভার ভোট করানো হবে। কিন্তু বর্তমানে রাজ্য সরকার চাইছে কলকাতা ও হাওড়ার সঙ্গে আরও ছয়টি পুরসভায় ভোট নভেম্বরের শেষ সপ্তাহে করিয়ে নিতে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সেই পুরসভাগুলির গণনা হয়ে যাবে। তাই রাজ্যে চাই বাড়তি ইভিএম। কারণ পুরসভার ভোটগ্রহণ হয় ইভিএমে।

ছাব্বিশের বিধানসভা ভোট মিটলেও একাধিক কেন্দ্রের রেজাল্ট নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। তাই প্রচুর সংখ্যক ইভিএম ও ভিভিপ্যাট সংরক্ষণ করে রাখতে হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। পুরভোটের জন্য ইভিএম চেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই শেষে জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইভিএম চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই ডাকে সাড়া দিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে আজ, বৃহস্পতিবার ২১ হাজার ১৮৪টি ব্যালট ইউনিট এবং ১৯ হাজার ৫৬৪টি কন্ট্রোল ইউনিট পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। যার ফলে রাজ্যে পুরভোটের জন্য ইভিএম সঙ্কট কিছুটা মিটল বলে কমিশন সূত্রে খবর।

আরও পডুন: নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

ইভিএম আসার পর এবার সেগুলির সংরক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা এবং পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। ভোটের প্রস্তুতিতে ইভিএম ব্যবস্থাপনাকে ঘিরে কমিশনের তরফে শুরু হচ্ছে পরবর্তী পর্যায়ের কাজ। তাই আগামিকাল শুক্রবার সকাল ১১:৩০ টার সময় রাজ্য নির্বাচন কমিশনার ভার্চুয়াল কনফারেন্স করবেন জেলাশাসকদের সঙ্গে। সেই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার কথা হাওড়া, ঝাড়গ্রাম, হুগলি, দার্জিলিং-য়ের জেলাশাসক। পুরভোটের প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় নির্দেশ এই ভার্চুয়াল বৈঠকে দিতে পারেন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী কমিশনার।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে