আইসিইউ-তে বিক্রম চট্টোপাধ্যায়ের মা, চরম উদ্বেগে অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: চিন্তায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁর মাকে। কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি বলে জানা গিয়েছে। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আইসিইউতে রাখা হয়েছিল।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, চিকিৎসকেরা একাধিক শারীরিক পরীক্ষা করিয়েছেন। যদিও বর্তমানে আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল রয়েছেন বিক্রমের মা। সব ঠিক থাকলে আজ অর্থাৎ রবিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। বাংলা বিনোদন জগতে নিজের অভিনয় দক্ষতায় আলাদা পরিচিতি তৈরি করেছেন বিক্রম। বড়পর্দায় কাজ শুরু করলেও টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকের হাত ধরেই তিনি দর্শকের ঘরে ঘরে পৌঁছে যান। ‘ইচ্ছে নদী’, ‘সাতপাকে বাঁধা’র মতো সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। এরপর একের পর এক ছবিতে ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেতা।

আরও পড়ুন: ঘটে গেল আজব কাণ্ড! ওষুধের বদলে আস্ত Airpod খেয়ে ফেললেন তরুণী

‘পারিয়া’, ‘রাস’, ‘শহরের উষ্ণতম দিনে’র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে।শুধু সিনেমা বা টেলিভিশন নয়, ওয়েব সিরিজেও সমানভাবে সফল বিক্রম। ‘তানসেনের তানপুরা’র মতো জনপ্রিয় সিরিজে তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত হয়। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে নতুন সিরিজ ‘তারকাটা’য়, যেখানে তিনি এক পুলিশ অফিসার ও গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন। এই সিরিজে আরও রয়েছেন  প্রিয়াঙ্কা সরকার, ময়াং চ্যাং, প্রিয়াঙ্কা সরকার, সত্যম ভট্টাচার্য। পাশাপাশি আগামী ১৯ জুন মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘বাবা’।

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা