চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাঁটুর তরুণাস্থি ক্ষয়, মারাত্মক ক্ষতি বিবেকের

নিজস্ব প্রতিনিধি: ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী মারাত্মক ‘Injured’ বা জখম। এদিন তিনি নিজেই তাঁর এই জখমের কথা তাঁর টুইটারে শেয়ার করেছেন। সেখান থেকেই উঠে এসেছে, পরিচালকের হাঁটুতে মারাত্মক চোটের কথা। জানা গিয়েছে, বিবেক অগ্নিহোত্রীর হাঁটুর তরুণ অস্তিকোষগুলি ছিঁড়ে গিয়েছে। সঙ্গে তাঁর স্ট্রেস ফ্র্যাকচারও দেখা দিয়েছে। তবে এই কাহিনী গতবছরের।

আপাততঃ তিনি সুস্থ, ইতিমধ্যেই হাঁটুর থেরাপি শুরু করেছেন বলে জানিয়েছেন নির্মাতা। এদিন তাঁর ব্যান্ডেজ করা হাঁটুর কয়েকটি ছবি দিয়ে নিজের এই মারাত্মক চোটের কথা সামনে আনলেন পরিচালক। তবে এতদিন যেহেতু তিনি, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন তাই তাঁর সঠিক চিকিৎসা করা হয়নি। দেড় বছর ধরে তিনি এই ব্যথাকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন।

 

এদিন তিনি তাঁর হাঁটুর ছবিগুলি দিয়ে লিখেছেন, “এখনও আমার স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। শরীর এবং কাজের মধ্যে আমাকে যেকোনো একটিকে বেছে নিতে হলে বরাবরই আমি কাজকে বেছে নিই এবং আমার শরীরের সঙ্গে আপোস করি।তবে এবার এই মনোভাব বদলাতে হবে।” তিনি আরও জানিয়েছেন, “সেই দিনটি ছিল, ২৪ ডিসেম্বর ২০২০। যখন আমি পিছলে পড়ে গিয়ে আমার হাঁটুর তরুণাস্থি ছিঁড়ে গিয়েছিল। ডাক্তাররা আমাকে ৬-৮ সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছিল। কিন্তু শো মাস্ট গো অন। শো চলতে থাকে, স্বাভাবিকভাবেই ১৮ মাস ধরে শ্যুটিং চলাকালীন আমার হাঁটু আরও খারাপ হয়ে যেতে শুরু করে।”

 

আসলে মুসৌরি, দেরাদুন এবং কাশ্মীরের মতো একাধিক জায়গায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর শ্যুটিং করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। যেটি ১৯৯০ সালের তৎকালীন জম্মু ও কাশ্মীরের পণ্ডিতদের হত্যা এবং দেশত্যাগকে ঘিরে আবর্তিত হয়েছে। যেখানে অভিনয় করেছেন, অনুপম খের, দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী, পল্লবী জোশী, পুনীত ইসার প্রমুখ। আর এই ছবি নিয়ে একাধিক বিতর্ক উঠলেও তা বিশ্বব্যাপী প্রায় ৩০০ কোটি টাকার বেশি বক্সঅফিস আয় করেছিল।শুধু তাই নয়, এই ছবিটিই মহামারী পরবর্তী প্রথম ব্লকবাস্টার হিন্দি চলচ্চিত্র ছিল। এদিকে বিবেক এপ্রিলেই ঘোষণা করেছিলেন যে, ‘দ্য কাশ্মীর ফাইল’ এর অভূতপূর্ব সাফল্যের পরে, তিনি এখন দিল্লি ফাইলস-এ হাত দিয়েছেন। তবে কোন বিষয়ের উপর ভিত্তি করে এই ছবিটি নির্মিত করবেন তিনি, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ