কালজয়ী বাংলা ছবির রিল সংরক্ষণের উদ্যোগ রাজ্য সরকারের

রাজ্য সরকারের উদ্যোগে সংরক্ষিত হতে চলেছে কালজয়ী বাংলা ছবির রিল। 

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা চলচ্চিত্র জগতে সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল এই পরিচালক ত্রয়ীর অমর সৃষ্টির দর্শক মনকে অনুরণিত করে তোলে আজও তাদেরই অমর সৃষ্টি সম্পর্কে এই প্রজন্ম কিছুটা জানে আবার হয়তো অনেকেই জানে না গুপী গাইন বাঘা বাইন, সোনার কেল্লা, ‘মেঘে ঢাকা তারা’ বা ‘মৃগয়া’র মত ছবি আজও দর্শক মনে এক আলাদা অনুভূতির সৃষ্টি করে। সেই সময়ের শুটিং হতো এক অন্যরকমভাবে। আর সেই রিল তার কি ভবিষ্যৎ এই নিয়ে অনেকেই অনেক সময় চিন্তিত হয়েছেন। এবার সেই চিন্তার দিন শেষ। কারণ, রাজ্য সরকারের উদ্যোগে সংরক্ষিত হতে চলেছে কালজয়ী বাংলা ছবির রিল। 

টালিগঞ্জ বাঙ্গুর হাসপাতালের কাছে চলচ্চিত্র শতবর্ষ ভবনে প্রায় ৮৫০টি ছবি সংরক্ষণের আওতায় এসেছে।  ১৯৫০ থেকে ২০০০ সাল পর্যন্ত বিভিন্ন ছবির রিল সংরক্ষিত হয়েছে। পাঁচ দশকের অন্তত ৫০ জন নামি পরিচালকের ৮৫০টি ছবির নেগেটিভ সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সবটাই হবে ঠান্ডা ঘরে, ৮ থেকে ১০ ডিগ্রিতে সংরক্ষিত হবে ‘পথের পাঁচালী’,দুই থেকে তিন ডিগ্রিতে ‘হীরক রাজার দেশে’, ‘গণদেবতা’ প্রভৃতি। রিলের সংখ্যা প্রায় ১০,০০০ এর মত। এছাড়াও রয়েছে সরকার প্রযোজিত ৩৫ টি ছবি। বেসরকারি প্রযোজনা বেসরকারি প্রযোজনায় ১২০ টি এছাড়াও ৪৮৩ টি তথ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের ছবিও। মূলত ১২ থেকে ১৩টি রিলের ছবি হয়ে থাকে কিছু কিছু ছবি ব্যতিক্রম এক্ষেত্রে ‘সোনার কেল্লা’ বা ‘হীরক রাজার দেশে’র মতো ছবির নাম। উল্লেখযোগ্য ১৫টি রায় ৩৪ টি ছবি রয়েছে তার এখানে এছাড়াও রয়েছেন মৃণাল সেন, উৎপল দত্ত, বুদ্ধদেব দাশগুপ্ত, তপন সিনহা, ঋত্বিক ঘটক এর মত পরিচালকের বিভিন্ন ছবি।

শুধু তাই নয় ছবি তৈরি করার জন্য যে নেগেটিভ ব্যবহার করা হতো তাতেও ভাগ রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য নাইট্রেট নেগেটিভ। এটি বেশ বিপজ্জনকও নাকি। তাই সংরক্ষণের সঙ্গে যুক্ত কর্মীরা বলেছেন কোথাও ঘষা খেলে এই রিল থেকে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত সতর্কতায় সংরক্ষিত হচ্ছে এই রিল থেকে তৈরি ছবি। সঠিক পরিচর্যা ও পরিচ্ছন্নতা উপায় মেনে চললে এই রিলগুলি ৩০০ বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব বলে জানা যাচ্ছে। 

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা