‘পরিচয় গুপ্ত’ তে কী পরিচয় ঋত্বিকের?

সাদা পাজামা-পাঞ্জাবি পরে বাঁ হাতে সিগারেট নিয়ে আরামকেদারায় গা এলিয়ে বসে রয়েছেন ঋত্বিক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার কী টলিপাড়ার নতুন সত্যজিৎ ঋত্বিক চক্রবর্তী? এমনই নানা প্রশন ঘুরপাক খাচ্ছে সবার মনে। জিতু কমলের পর এবার কি তাহলে ঋত্বিক? শনিবার থেকেই এই গুঞ্জন ক্রমেই বাড়ছিল। পরে এক সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন এটাই তাঁর আগামী ছবি পরিচয় গুপ্তের লুক।  

সাদা কালো একটি ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় গুঞ্জন। সাদা পাজামা-পাঞ্জাবি পরে বাঁ হাতে সিগারেট নিয়ে আরামকেদারায় গা এলিয়ে বসে রয়েছেন ঋত্বিক। চুলের স্টাইলও খানিক সত্যজিট রায়ের মত। সংবাদমাধ্যমের কাছে প্রথমে খানিক রহস্য বজায় রাখতে ঋত্বিক বলেন ”পরিচয় গুপ্ত রাখতে এটাই এখন আমার ছদ্মবেশ।” তারপরেই ভুল ভাঙ্গিয়ে জানিয়েছেন এই লুক তাঁর আগামী ছবি ‘পরিচয় গুপ্ত’-এর জন্য।

নব্য পরিচালয়াক রণ রাজের পরিচালনায় এক অন্ধ জমিদারের চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক। শুটিংইয়ের ফাঁকে বিশ্রাম নেওয়ার সময়েই এই ছবির চিত্রগ্রাহক সুভাষ কাহার ছবিটি তোলেন। এহেন দৃষ্টি হীনের চরিত্রে অভিনয় করা ঠিক কতটা কঠিন? আদৌ কী কঠিন দুঁদে অভিনেতা ঋত্বিকের কাছে? এপ্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, বেশিরভাগ সময়ই তাঁর সিন থাকছে কালো চশ্মা পরে। তাই সেইসময় অসুবিধা হচ্ছে না। কিন্তু জখনই চশমা ছাড়া অভিনয় করতে হচ্ছে তখন মাথায় থাকছে না অনেক সময়ই । মণি স্থির রাখতে হচ্ছে। শুধু তাই নয় এছবির আদ্যোপান্ত ঘিরে থাকবে পঞ্চাশের দশকের ছোঁয়া। ঋত্বিকের বিপরীতে এই ছবিতে রয়েছেন দর্শনা বণিক, রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, জয় সেনগুপ্ত, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

বাসর রাত কাটতেই শ্বশুড়বাড়ি থেকে গয়না ও নগদ নিয়ে উধাও ‘নববধূ’!

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পাড়ায় দেহ ব্যবসার অভিযোগে প্রতিবাদ করায় নাবালিকার পরিবারকে বেধড়ক মারধর, চাঞ্চল্য চাঁপাডাঙ্গায়

ঝোল-ভাপা নয়! এবার বানিয়ে নিন সুস্বাদু পদ ‘ইলিশ পিটুলি’

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কেউ? তল্লাশি চালাচ্ছে ডুবুরি

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে