সানিয়ার ঘর ভেঙে শোয়েবকে দ্বিতীয়বার বিয়ে, কে সানা জাভেদ

তিনি একজন পাকিস্তানি অভিনেত্রী হিসেবে ২০১২ সালে শেহর-ই-জাত দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি রোমান্টিক নাটক খানিতে তার ভূমিকার জন্য বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ধুন্ধুমার। কারণ কী? বিয়ে করেছেন পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিক। যিনি কিনা টেনিস তারকা সানিয়া মির্জার স্বামী ছিলেন। যদিও এখন তিনি প্রাক্তন। গতবছর জুড়েই সংবাদের শিরোনামে ছিল সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ। সোশ্যাল মিডিয়ায় বায়ো বদল, স্বামীর সমস্ত স্মৃতি মুছে ফেলা, আলাদা থাকা, সবটাই তাঁদের বিবাহ বিচ্ছেদের জল্পনা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু তাও নিজেরা কিছুই বলেননি। এমনকী কিছুদিন আগেই ছেলের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা মেলে সানিয়া-শোয়েবের। এরপর জল্পনা খানিকটা ঘুচলেও গত বুধবার সানিয়ার একটি রহস্যময় পোস্ট ফের জল্পনা জাগায়। অবশেষে শোয়েব নিজেই জানিয়ে দিলেন তাঁর দ্বিতীয় বিয়ের কথা। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব মালিক। কিন্তু সানিয়ার সঙ্গে তাঁর আদেউ বিবাহবিচ্ছেদ হয়েছে কিনা তা জানা যায়নি। শোয়েব মালিক শনিবার সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবরটি শেয়ার করেছেন।

নিজের এবং সানার বিয়ের কয়েকটি ছবি দিয়ে ক্রিকেটার লিখেছেন, “আলহামদুলিল্লাহ। ভগবান আমাদের জোড়ায় জোড়ায় তৈরি করেছি।” ছবিতে, ঐতিহ্যবাহী পোশাক পরিহিত সানা জাভেদকে আলিঙ্গন করতে দেখা গিয়েছে শোয়েব মালিকের। মিস মির্জা এবং শোয়েব মালিক ২০১০ সালে বিয়ে হয়। দুজনের ইজহান নামে একটি ছেলে রয়েছে। সে যাই হোক না কেন, অভিনেত্রী সানা জাভেদ আদতে কে? তাঁর পরিচয় কী? সানা ১৯৯৩ সালের ২৫ মার্চ সৌদি আরবের জেদ্দায় জন্মগ্রহণ করেন। তিনি একজন পাকিস্তানি অভিনেত্রী হিসেবে ২০১২ সালে শেহর-ই-জাত দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি রোমান্টিক নাটক খানিতে তার ভূমিকার জন্য বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন।

সানা খানিতে তার অভিনয়ের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছিলেন। তার অভিনয়ের কৃতিত্বের মধ্যে রয়েছে, বেহাদ, শরীক-ই-হায়াত, দিনো কি দুলহানিয়া, এবং আই লাভ ইউ জাদা-এর মতো শো। তবে সানারও দ্বিতীয়বার বিয়ে হল। সানা জাভেদ এর আগে ২০২০ সালে পাকিস্তানি অভিনেতা, গায়ক-গীতিকার, এবং সঙ্গীত প্রযোজক উমর জাসওয়ালকে বিয়ে করেছিলেন। কিন্তু এই দম্পতি ২০২৩ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তাদের বিচ্ছেদের পরে, সানা এবং উমর উভয়েই তাদের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেন। শোয়েব মালিককে বিয়ে করার পর, সানা জাভেদ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বায়োতে ​​তার নাম পরিবর্তন করেছেন। এতে এখন লেখা রয়েছে সানা শোয়েব মালিক। শোয়েব মালিক এবং সানা জাভেদের ডেটিং শুরু হয়েছিল ২০২৩ সালে।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন