হিন্দির পর বাংলা চলচ্চিত্রেও গাইবেন অরিজিৎ? জিয়াগঞ্জে ছুটে গেলেন পরিচালক-প্রযোজক

চলচ্চিত্রে গাইবেন তিনি গাইবেন! তথা প্লেব্যাক ছাড়ার ঘোষণা দিলেও এক্ষুনি প্লেব্যাক ছাড়ছেন না অরিজিৎ সিংহ। হ্যাঁ, এমনটাই গুঞ্জন 'দ্য মেলোডি কিং'-কে ঘিরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলচ্চিত্রে গাইবেন তিনি গাইবেন! তথা প্লেব্যাক ছাড়ার ঘোষণা দিলেও এক্ষুনি প্লেব্যাক ছাড়ছেন না অরিজিৎ সিংহ। হ্যাঁ, এমনটাই গুঞ্জন ‘দ্য মেলোডি কিং’-কে ঘিরে। জানুয়ারিতে প্লেব্যাক ছাড়ার ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিংহ। যা প্রকাশ্যে আসামাত্রই গোটা বিশ্ব হতবাক হয়ে যায়। শুধু দেশ নয়, বিশ্বজুড়ে তাঁর অনুরাগীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাই আর কোনও নতুন ছবিতে গাইবেন না অরিজিৎ সিংহ, তা জেনে বুক কেঁপে ওঠে অনুরাগীদের। কিন্তু সপ্তাহ কয়েক আগে আমির খান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তিনি চারদিন থেকেছিলেন। পরে জানা যায়, অভিনেতা তাঁর ছেলের ‘এক দিন’ ছবির একটি গান অরিজিৎ কে রেকর্ডিংয়ের জন্যই গায়কের বাড়ি পৌঁছেছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই গুঞ্জন ওঠে, তবে কী প্লেব্যাক ছাড়ছেন না অরিজিৎ।

এমন গুঞ্জনের মধ্যেই এবার অরিজিতের বাড়ি পৌঁছে গেলেন বাংলা সিনেমার এক প্রযোজক এবং পরিচালক। জানা যাচ্ছে, তাঁদের আগামী ছবির দু’টি গান গাইবেন অরিজিৎ। সূত্রের খবর, ওই অভিনেতা প্রযোজক তাঁর প্রথম ছবি আনতে চলেছেন। ছবির পরিচালক একাধারে সুরকারও। তিনি ছবিতে অরিজিৎকে দিয়ে গাওয়াতে চান। কারণ অরিজিৎ তাঁর ‘সন্তানসম’। যদিও বাংলা, হিন্দি, দক্ষিণী ভাষা মিলিয়ে সাতশোর বেশি গান গেয়েছেন অরিজিৎ। আর তাঁর কন্ঠের রয়েছে কোটি কোটি শ্রোতা। তাই বেশিরভাগ ছবির পরিচালক-প্রযোজক অরিজিৎ-কে গাওয়াতে চান।

জানা যাচ্ছে, ছবি পরিচালনার জন্য ওই পরিচালক জাতীয় পুরস্কার পেয়েছেন। তাঁর সুরেই সম্ভবত গাইবেন অরিজিৎ। ইতিমধ্যেই বাংলা সিনেমার ওই পরিচালক-প্রযোজক উভয়েই গায়কের জিয়াগঞ্জের বাড়িতে গিয়েছেন। কিন্তু তাঁদের গায়কের বাড়িতে যাওয়ার খবর কেউ টের পায়নি। তাই টলিপাড়ার অন্দরের খবর, সুরকার-গায়কের সুসম্পর্কই এখানে নাকি অনুঘটকের কাজ করেছে। জানুয়ারির শেষে অরিজিৎ ছায়াছবিতে গান ছাড়ার ঘোষণার পর একপ্রকার মাথায় বাজ পড়েছিল বিনোদনদুনিয়ার। কিন্তু অরিজিতের বাড়িতে, আমিরের যাওয়ার বিষয়টা অনেককে স্বস্তি দিয়েছে। কেননা আমিরের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আমিরের ছেলে জুনেইদ ‘এক দিন’ ছবিতে শোনা যাবে অরিজিতের কণ্ঠ। সেই গান রেকর্ডের জন্যেই আমির অরিজিতের বাড়ি গিয়ে ছিলেন।

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা শুভ না অশুভ? জানেন কী বলছে জ্যোতিষশাস্ত্র!

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা