মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাবা-মায়ের দীর্ঘদিনের অশান্তির অবসান চেয়েছিল ১৯ বছরের ছেলে। চেয়েছিল, ফের একসঙ্গে থাকুন তাঁর বাবা-মা। কিন্তু শেষ পর্যন্ত ছেলেকে ফেরাতে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু হল বাবা-মায়েরও। ছত্রপতি সম্ভাজিনগরের খুওয়াড়িয়া পাহাড়ের এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের তিন সদস্যের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৮টা নাগাদ বাড়ি থেকে ক্লাসের জন্য বেরিয়েছিল কুণাল। সকাল ৯টা ১০ মিনিটেও সে প্রতিষ্ঠানে না পৌঁছনোয় মাকে খবর দেওয়া হয়। পরে তার অবস্থান খুওয়াড়িয়া পাহাড়ে জানা যায়। স্থানীয়েরা পুলিশকে খবর দিলে সকাল সাড়ে ১১টা নাগাদ দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।

পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বার বার জায়গা বদল করছিল কুণাল। তাঁকে নীচে নামানোর জন্য পুলিশ, দমকলকর্মী এবং পরিবারের সদস্যেরা বোঝানোর চেষ্টা করেন। নীচে নিরাপত্তার জালও পাতা হয়েছিল। এক সময় মুরলিধর ছেলের কাছে গিয়ে হাত ধরার চেষ্টা করেন। সেই সময় দু’জনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। প্রায় ৩০০ ফুট নীচে পাথুরে জমিতে পড়ে যান বাবা ও ছেলে। তাঁদের পড়ে যেতে দেখে সঙ্গীতাও পাহাড় থেকে ঝাঁপ দেন বলে পুলিশের দাবি। পরিবারের আত্মীয়দের দাবি, মুরলিধর ও সঙ্গীতার মধ্যে দীর্ঘদিন ধরেই নানা বিষয় নিয়ে মতবিরোধ ছিল। সম্পত্তি নিয়েও অশান্তি চলছিল। বাবা-মায়ের সম্পর্ক স্বাভাবিক হোক, সেটাই চাইত কুণাল। পড়াশোনায় মেধাবী কুণাল এ বছর দশম শ্রেণির সিবিএসই পরীক্ষায় ৮২ শতাংশ নম্বর পেয়েছিল। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তার।

আরও পড়ুনঃ ‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

মুরলিধরের বোন শোভা জানান, প্রায় ২২ বছর আগে ভালবেসে বিয়ে করেছিলেন মুরলিধর ও সঙ্গীতা। পরিবারের আপত্তি থাকলেও তাঁরা বিয়ে করেন। তবে পরিচিতদের কথায়, বাইরে থেকে পরিবারটিকে স্বাভাবিকই মনে হত। এই ঘটনার পর আরও এক কুকুরকে উদ্ধার করতে হয়েছে। পরিবারের পোষ্য সারমেয় শেরু দু’দিন বাড়ির ভিতর আটকে ছিল। প্রতিবেশীরা তাকে খাবার ও জল দেওয়ার পর পশুপ্রেমী সংগঠন তাকে উদ্ধার করে পুরসভার আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। এখন শেরুর জন্য স্থায়ী আশ্রয়ের খোঁজ চলছে।

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের