আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রমজান মাসে কোরআন পাঠ করলেন হলি সুপারস্টার উইল স্মিথ

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালে অস্কারে থাপ্পড় মারার ঘটনা মোটামুটি সবারই জানা। চলমান শোয়ের মাঝেই হলি সুপারস্টার উইল স্মিথের হাতে সঞ্চালক ক্রিস রকের চর খাওয়ার ঘটনা আজও গোটা বিশ্ববাসীর চোখে তাজা। এবার একটি অন্য ব্যাপারে সংবাদের শিরোনামে এলেন উইল স্মিথ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আধ্যাত্মিক যাত্রা সম্পর্কে আওয়াজ তুললেন উইল স্মিথ। সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে মুসলিম ধর্মগ্রন্থ কোরআনের প্রতি তাঁর উপলব্ধি এবং তাঁর জীবনে এর প্রভাব সম্পর্কে কথা বলেছেন।

উইল বলেছেন যে, তিনি গত কয়েক বছরে ‘সমস্ত পবিত্র বই পড়েছেন’। এবছর রমজানে কোরআনও পড়েছেন তিনি। তবে এই সাক্ষাৎকারটি ২০২৩ সালের ডিসেম্বরে হয়েছিল। তবে কোরআন সম্পর্কে তাঁর আলাদাই চিন্তাভাবনা রয়েছে। বিদেশী হয়েও ধর্মের উপর তাঁর এমন দৃষ্টিভঙ্গি নজর কেড়েছে সবার। কোরআন সম্পর্কে উইল স্মিথ বলেন, “আপনি জানেন আমার জীবনের শেষ দুই বছর একটি কঠিন সময় ছিল। তাই আমার মনোযোগ আধ্যাত্মিক দিকে চলে গেছে। একজনের পরামর্শে আমি সমস্ত পবিত্র বই পড়ি। আমি কোরআনও পড়েছি। এই বছরের (২০২৩) রমজান মাসে কোরআনের কভার টু কভার। এটি আমার জীবনের আধ্যাত্মিক-সন্ধানী পর্যায়। আমি কোরআনের সরলতা বেশ ভাল লেগেছে।”

২০২২ আকাডেমি অ্যাওয়ার্ডে উইল স্মিথ এবং ক্রিস রকের উত্তপ্ত যুদ্ধের কথা সবারই জানা। যখন উইল স্মিথ মঞ্চে পুরস্কার নেওয়ার জন্যে ওঠেন, তখন সঞ্চালক কৌতুক অভিনেতা উইলের স্ত্রী জাদা পিঙ্কেট স্মিথকে নিয়ে রসিকতা করার পরে তিনি ক্রিসকে চড় মারেন। আসলে ক্রিস জাদা স্মিথের চুল পড়া এবং অ্যালোপেসিয়া সম্পর্কে অকপট ছিলেন। কিন্তু স্ত্রীর সম্পর্কে এমন মজা তিনি সহ্য করতে পারেননি। ২০২৩ সালের অক্টোবরে, জাদা বলেন, তিনি এবং উইল গত সাত বছর ধরে ‘আলাদা জীবনযাপন করছেন’ , যদিও তারা আইনত বিবাহবিচ্ছেদ করেননি। এখনও তাঁদের মধ্যে রয়েছে পবিত্র ভালবাসা।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ