‘মা নেই, অঞ্জলি দেওয়াও হয় না’, পুজোয় ছোটবেলার দিনগুলিকে খুব ‘মিস’ করেন মানালি

স্টার জলসার 'বউ কথা কও' থেকে শুরু তাঁর অভিনয়ের জার্নি। ছোটপর্দার অভিনয়কে পুঁজি করে বড় পর্দাতেও কাজ সেরে ফেলেছেন তিনি। কিন্তু এত কিছু সত্ত্বেও বাস্তবে মাতৃহারা অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষণে রোদ, ক্ষণে বৃষ্টি, প্রকৃতির এই খামখেয়ালিপনা অতিক্রম করেই মা আশার অপেক্ষায় গোটা বাঙালি। আর মাত্র ২২ দিন বাকি ঢাকে কাঠি পড়তে। এরপরে ই টানা ৫ দিন শুধুই আনন্দ। উৎসবে ঢুকে পড়বে বাঙালি। কেননা চলতি মাসেই দুর্গাপুজো। ইতিমধ্যেই পুজোর কেনাকাটা শেষের পর্যায়ে। কুমারটুলিতে মূর্তি গড়ার কাজও প্রায় শেষ। পাশাপাশি প্যান্ডেলের কাজ ও শেষ পর্যায়ে। বৃষ্টিমাখা আবহাওয়া হলেও এই ৫ টি দিন আনন্দ থেকে একেবারেই দূরে থাকতে চান না কেউই। সারা বছরের ভাল-খারাপ সব ভুলে আনন্দে মেতে উঠবেন সকলে। বাদ যাবেন না সেলিব্রিটিরাও।

পুজোর কটা দিন, টলিপাড়ার কাজ প্রায় বন্ধ। আড্ডা আনন্দ, খাওয়াদাওয়া, বলা চলে পরিবারের সঙ্গে একেবারে উৎসবের মেজাজে মিশে যাবেন তারকা রা। অভিনেত্রী মানালি দে-রও কী একই প্ল্যান? বাংলা টেলিভিশনের একজন পরিচিত মুখ মানালির। স্টার জলসার ‘বউ কথা কও’ থেকে শুরু তাঁর অভিনয়ের জার্নি। ছোটপর্দার অভিনয়কে পুঁজি করে বড় পর্দাতেও কাজ সেরে ফেলেছেন তিনি। কিন্তু এত কিছু সত্ত্বেও বাস্তবে মাতৃহারা অভিনেত্রী। অনেক ছোট বয়সেই মা মারা গিয়েছেন তাঁর। তাই সকলের তুলনায় এই সময়টা একটু আলাদা তাঁর কাছে। পুজোর দিনগুলি কেমন কাটে অভিনেত্রীর? মানালির কথায়, ‘টুকটাক কিছু পুজো উদ্বোধন থাকে। এ সময়ে তিনি আর তাঁর স্বামী অভিমন্যু চেষ্টা করেন দুই পরিবারের সঙ্গেই দিনগুলো কাটানোর। কখনও বন্ধুদের বাড়িতে আড্ডা দিতে চলে যান, আবার কখনও জমিয়ে খাওয়াদাওয়া করেন।

তবে পুজোর সময়ের সাজগোজ তাঁর কাছে একটু অন্যরকম। কেননা এই সময়ে শাড়ি পরতেই বেশি ভালবাসেন তিনি। এ ছাড়াও পরিবার, বন্ধুবান্ধব সকলের জন্যই কিছু না কিছু উপহার কিনতে হয়। তবে এ বছর এখনও পর্যন্ত কিছুই কেনেন নি। তবে পুজোতে ছোটবেলার পুজোর দিনগুলো বেশি মিস করেন তিনি। যেটা মিস করেন, সেটা হলো পুজোর অঞ্জলি আর বিজয়া। কেননা শৈশবে মায়ের হাত ধরেই পুষ্পাঞ্জলি দিতে যেতেন তিনি। তাই মায়ের মৃত্যুর পরে আর অঞ্জলি দেন না। বিজয়াতেও মায়ের সঙ্গে ঠাকুরের পায়ে বই ছোঁয়াতে যেতেন। সে দিন সিঁদুর খেলাও হয়। কিন্তু মা চলে যাওয়ার পরে কিছুই করেন না তিনি।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস