এই মুহূর্তে

পপ গায়িকা রিহানার বাড়িতে গুলি হামলা, গ্রেফতার সন্দেহভাজন মহিলা

নিজস্ব প্রতিনিধি: পপ আইকন রিহানার বাসভবনে গুলি হামলা, গ্রেফতার সন্দেহভাজন মহিলা (৩০)। ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার (৮ মার্চ) রিহানার বেভারলির হিলস বাড়ির সামনে। সেখানে গতকাল সন্ধ্যায় পরপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং এই ঘটনায় একজন সন্দেহভাজন মহিলাকে গ্রেফতার করেছে। যাঁর বয়স ৩০ বছর। পুলিশ জানিয়েছে, ওই মহিলা গায়িকার প্রাসাদের কাছাকাছি পরপর গুলি চালিয়েছেন।

লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১:২১ নাগাদ লস অ্যাঞ্জেলেস শহরের বেভারলি হিলস এলাকায় অবস্থিত রিহানার বিলাসবহুল বাড়ির কাছে গুলি চালানোর খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সন্দেহভাজন মহিলা গায়িকা বাড়ির বিপরীতে পার্ক করা একটি গাড়ির ভিতর থেকেই পরপর কয়েক রাউন্ড গুলি চালান। এবং কিছুক্ষণ পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি ঘটনাস্থল থেকে প্রায় দশ রাউন্ড গুলি চালিয়েছেন। একটি গুলি গায়িকার বাসভবনের বাইরের দেওয়ালে বিদ্ধ হয়েছিল। তবে, আক্রমণের ভয়াবহ হওয়া সত্ত্বেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি খবর। আর গায়িকার বাড়ির ভিতরে থাকা সকলেই নিরাপদে রয়েছেন। পরে সিসিটিভি দেখে সন্দেহভাজন মহিলাকে খুঁজে করে গ্রেফতার করা হয়েছে।

তিনি তাঁর সাদা টেসলা গাড়ি নিয়ে পালাতে যাচ্ছিলেন, কিন্তু তাঁকে ট্র্যাক করে ধরে ফেলা হয়। কর্মকর্তারা এখনও মহিলার পরিচয় বা গুলি চালানোর পিছনের উদ্দেশ্য প্রকাশ করেননি। তবে তদন্ত চলছে। ৩৮ বছর বয়সী রিহানা তাঁর সঙ্গী, র‍্যাপার এ$এপি রকি এবং তাঁদের তিন সন্তানের সঙ্গে বেভারলি হিলসের বাড়িতে থাকে। কিন্তু ঘটনার সময় তিনি বা তাঁর পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন কিনা তা স্পষ্ট নয়। গায়িকার প্রতিনিধিরা এখনও পর্যন্ত পরিস্থিতি সম্পর্কে কোনও মন্তব্য করেননি।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সবাই চুপ করুন’, অত্যাধিক ভিড়ে চিড়ে-চ্যাপ্টা হিনা, রমজান ইভেন্টে রেগে আগুন অভিনেত্রী

মুক্তির আগেই রণবীর ম্যাজিক! ‘ধুরন্ধর ২’-এর টিকিট ২ লক্ষেরও বেশি বিক্রি

হানিমুনে গিয়েও ক্রিকেটের নেশা, নতুন বউকে ফেলেই T20 বিশ্বকাপ উপভোগ শিখর ধাওয়ানের

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী, শোকস্তব্ধ গোটা বিনোদন দুনিয়া

তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বসেরা ভারত, উল্লাসে মাতল বলিউড

‘আমি আমার প্রিয়’, নারী দিবসে অনুপ্রেরণামূলক পোস্ট সামান্থা, করিনার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ