মুসলিম প্রধান দেশে নিষিদ্ধ ইয়ামি গৌতমের ‘Article 370’

বর্তমানে ইয়ামির আর্টিকেল 370, বিদ্যুৎ জাম্মা ওয়াল ও অর্জুন রামপাল অভিনীত ক্রাক-এর সঙ্গে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তবে ইয়ামির ছবিটি বক্স অফিসে ব্যতিক্রমী পারফর্ম করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ইয়ামি গৌতমের (YAAMI GOUTAM) বহু প্রতীক্ষিত সিনেমা ‘আর্টিকেল 370’। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন ইয়ামি গৌতম এবং প্রিয়মণি। বর্তমানে ইয়ামি ৫ মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু এই অবস্থাতেই ছবির ট্রেলার লঞ্চ, প্রচার সবখানেই সামিল ছিলেন অভিনেত্রী। ছবিটি ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক পর্যালোচনা পেয়েছে ছবিটি। ছবিটি মুলত, জম্মু ও কাশ্মীর অনুচ্ছেদ 370 বাতিলের রাজনৈতিক বিষয়টিকে নিয়ে নির্মিত।

কিন্তু এবার ছবিটিকে নিয়ে একটি বিশাল আপডেট এসেছে। সংবাদ সংস্থা এএনআই-এর মতে, সমস্ত উপসাগরীয় দেশে (all Gulf countries) ছবিটিকে নিষিদ্ধ করা হল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইন সহ উপসাগরীয় দেশগুলিতে ছবিটি প্রদর্শিত হবে না। তবে নিষেধাজ্ঞার কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এর আগে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ফাইটার’ও উপসাগরীয় দেশগুলিতে নিষিদ্ধ করা হয়েছিল। বর্তমানে ইয়ামির আর্টিকেল 370, বিদ্যুৎ জাম্মা ওয়াল ও অর্জুন রামপাল অভিনীত ক্রাক-এর সঙ্গে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তবে ইয়ামির ছবিটি বক্স অফিসে ব্যতিক্রমী পারফর্ম করছে। Sacnilk.com অনুযায়ী, Article 370 প্রথম রবিবার ৯.৫ কোটি টাকা জমা করেছে।

২৩ ফেব্রুয়ারী ৫ কোটি এবং দ্বিতীয় দিনে ৭ কোটি টাকা আয় করেছে এই ছবি। তিন দিনে মোট সংগ্রহ ছবি ২২.৮০ কোটি টাকা আয় করেছে। ইয়ামি গৌতমের পাশাপাশি ছবিটিতে প্রিয়মণি (PRIYAMONI), অরুণ গোভিল (ARUN GOVIL) এবং কিরণ কারমারকারকে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের