দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জল্পনায় শিলমোহর! সাড়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা ইয়ামি গৌতম

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের যেকোনও সন্দেহজনক খবরই ভাইরাল হতে ১ মিনিটও সময় নেয় না! তা নিয়ে চর্চার পর চর্চা চলার পর তারকারা নিজেরাই সেই জল্পনায় শিলমোহর দেয় বা কোনও বিতর্ক নিয়ে মুখ খোলে। তেমনি দিন কয়েক আগেই মুম্বইয়ের খোলা রাস্তায় পাপারাজ্জিদের খপ্পরে পড়েছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। যেখানে তাঁকে রীতিমতো পাপারাজ্জিদের দেখে ইতস্তত হতে দেখা যায় এবং তড়িঘড়ি ওড়না দিয়ে পেট ঢেকে নেন। তখনই জল্পনা ওঠে যে অভিনেত্রী মা হতে চলেছেন।

এছাড়া বহুদিন ধরে তাঁকে কোনও বলিউড ইভেন্টেও দেখা যায়না, এবং ছবিতেও। বলিউডের প্রথম সারির অভিনেত্রী ইয়ামি গৌতম, আয়ুষ্মান খুরানার ‘ভিকি ডোনার’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ইয়ামি গৌতম। ধীরে ধীরে অভিনয়ের যাদুবলে বলিউডে নিজের জায়গা পাকিয়ে নেন। দুই বছরেরও বেশি সময় ধরে ডেটিং করার পর ২০২১ সালে ৪ জুনে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী এবং তাঁর পরিচালক স্বামী আদিত্য ধর। ভিকি কৌশলের উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকের সেট থেকে তাঁদের প্রেম শুরু হয়েছিল। যাই হোক, বিয়ের ৩ বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী।আসলে কথায় আছে না, যা রটে, তা কিছুটা বটেও। ইদানিং কালে বলিউডের একাধিক তারকা মা গিয়েছেন আবার কেউ কেউ মা হওয়ার পথে রয়েছেন।

এবার তাঁদের তালিকায় নাম জুড়ল ইয়ামি গৌতমের। প্রায় সাড়ে ৫ মাসের বেশি প্রেগনেন্ট অভিনেত্রী। ‘আর্টিকেল 370’ অভিনেতা চলচ্চিত্র নির্মাতা স্বামী আদিত্য ধরের সঙ্গে তিনি তাঁর প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। ২০২৪ সালের মে মাসে ডেলিভারি হওয়ার কথা ইয়ামির। তবে দম্পতি এখনও তাঁদের প্রেগনেন্সির খবর গোপনে রেখেছেন। যেমনটা বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাও করছেন। অনুষ্কাও দ্বিতীয়বার প্রেগনেন্ট, কিন্তু সেই কথা তাঁরা এখনও প্রকাশ্যে আনেনি। তবে, আদিত্য-ইয়ামির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি। খুব শীঘ্রই তারা সোশ্যাল মিডিয়ায় খবরটি ঘোষণা করতে পারেন।একটি সূত্র জানিয়েছে, “যখন থেকে ইয়ামি তার গর্ভাবস্থার কথা জানতে পেরেছে তখন থেকেই তিনি অত্যন্ত আনন্দিত।” ‘আর্টিকেল 370’-এর TRAILER-অনুষ্ঠানে ইয়ামিকে প্রেগন্যান্ট অবস্থায় দেখা গেল, কিন্তু তবুও পোশাক দিয়ে নিজের বেবি বাম্প ধেকে রাখলেন ইয়ামি।

Published by:

Share Link:

More Releted News:

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ