জানেন কী, ডায়নার অনুরোধে মাইকেল জীবনের এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত পপ গায়ক তথা ডান্সার মাইকেল জ্যাকসন (Michael Jackson) তাঁর কর্মজীবনে একাধিক হিট গান পরিবেশন করেছেন। তার মধ্যে একটি ছিল ডার্টি ডায়না। জানা গিয়েছে, এই গানটি সম্পর্কে কথা বলতে গিয়ে, তিনি একবার যুক্তরাজ্যের ওয়েম্বলি স্টেডিয়ামে তাঁর পারফরম্যান্সের তালিকা পরিবর্তন করেছিলেন। সেই শোয়ে উপস্থিত ছিলেন, প্রিন্সেস অফ ওয়েলস, ডায়না এবং প্রিন্স চার্লস। রাজকুমারীর প্রতি যথাযথ সম্মান রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। শনিবার কিংবদন্তী তারকা মাইকেল জ্যাকসনের ১৩তম মৃত্যুবার্ষিকী ছিল। ২০০৯ সালে, তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫০ বছর, তিনি মৃত্যুর সময় লস এঞ্জেলেসের নিজস্ব বাসভবনেই মারা যান।

সম্প্রতি মাইকেল এবং প্রিন্সেস ডায়নার একটি থ্রোব্যাক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভিডিওতে, মাইকেলকে একটি ইভেন্টে প্রিন্সেস ডায়নাকে (Lady Diana) শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল। যখন ডায়না ১৯৮৮ সালে প্রিন্স চার্লসের সঙ্গে লন্ডন কনসার্টে যাওয়ার কথা বলেছিলেন। তখন মাইকেল বলেছিলেন যে, তিনি যখন শোয়ের আগে ডায়নার সঙ্গে দেখা করেছিলেন, তখন মাইকেল সেই শোতে ‘ডার্টি ডায়না’ (Dirty Diana) গানটি যুক্ত করবে কিনা সেটার অনুমতি চেয়েছিলেন। তবে এই গানটি ডায়নার পছন্দের ছিল৷ কিন্তু তাও তিনি অনুরোধ করেছিলেন এই গানটি তাঁর কনসার্টে না গাওয়ার জন্যে। মাইকেল ও ডায়না ভালো বন্ধু ছিলেন।

 

১৯৮৭ সালে ব্যাড অ্যালবাম থেকে মাইকেলে টানা পাঁচটি বিলবোর্ড গান একসঙ্গে হিট হয়েছিল। আর তিনি এই গানটি নিজেই লিখেছিলেন এবং সুর করেছিলেন কুইন্সি জোন্স। ‘ডার্টি ডায়না’ গানটির সম্পর্কে কথা বলতে গিয়ে, একবার মাইকেল বলেছিলেন, “আমি ‘ডার্টি ডায়না’ নামে একটি গান লিখেছিলাম। কিন্তু এটি লেডি ডায়নাকে নিয়ে ছিল না। এটি ছিল নির্দিষ্ট ধরণের মেয়েদের সম্পর্কে যারা কনসার্ট বা ক্লাব পার্টি করতে ভালবাসেন। তাই ‘ডার্টি ডায়না’ নামে একটা গান লিখলাম। তবে আমি ডায়নার রাজকীয় সম্মানের কারণেই এই শো থেকে বের করে নিয়েছিলাম এই গানটিকে।” মাইকেলের বোন, গায়িকা জ্যানেট জ্যাকসন প্রয়াত গায়কের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি ডায়নার সঙ্গে মাইকেলের এই থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন।

৪ ছটাক জমির জন্য কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল ভাইপোরা

লিফট ব্যবহারে ‘না’, কংক্রিটের ভারী চাঙর মাথায় সিঁড়ি বেয়ে ২১ তলায় উঠলেন শ্রমিক

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, মাইকেল জ্যাকসন-সহ কারা রয়েছেন তালিকায়?

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের