এই মুহূর্তে

জানেন কী, শ্রীদেবীর রেখে যাওয়া একটি রীতি এখনও জাহ্নবী পালন করেন

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী এবং নির্মাতা বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর বর্তমানে ‘গুড লাক জেরি’-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। যেটি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে।যেটিতে অভিনয় করছেন দীপক ডোবরিয়াল এবং সুশান্ত সিং। প্রকাশ্যে এসেছে যে, এই ছবিতে অভিনেত্রী জাহ্নবী একজন বিহারী মহিলার চরিত্রে অভিনয় করছেন। যার জন্যে তাঁকে বিহারী ভাষার ট্রেনিং নিতেও হয়েছিল। এই ছবিতে অভিনেত্রীকে দেখানো হয়েছে, পরিবারের স্বার্থের জন্যে একজন মেয়ে হিসেবে মাদকের ব্যবসা করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর কাহিনী কী ভাবে এগিয়ে যায় সেই নিয়েই গল্প। যাই হোক, আজকে তাঁকে নিয়ে আমাদের আলোচনার কিছু তো কারণ আছেই।

কারণ সম্প্রতি তিনি স্মরণ করেছেন যে, তিনি তাঁর প্রতিটি ছবির স্ক্রিপ্ট তিরুপতিতে আগে নিয়ে যান। তারপর কাজ শুরু করেন তিনি। এমনকী এও জানান যে, তাঁর মা, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী, প্রতি বছর নিজের জন্মদিনে তিরুপতি মন্দিরে যেতেন। কিন্তু বিয়ের পর তা বন্ধ হয়ে যায়। জাহ্নবীর প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল, ‘ধড়ক’। যদিও মেয়ের প্রথম ছবি মুক্তি পাওয়ার কয়েক মাস আগেই ২০১৮ সালে শ্রীদেবী মারা যান। এই ছবি প্রসঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারে নায়িকা জাহ্নবী বলেন, “আমি আমার প্রতিটি ছবির স্ক্রিপ্ট তিরুপতিতে নিয়ে যাই। এমনিতে আমার মাও প্রতি বছর তাঁর জন্মদিনে মন্দিরে যেতেন। কিন্তু বিয়ের পর তা সব বন্ধ হয়ে যায়। তবে আমিও মায়ের সঙ্গে তাঁর জন্মদিনে তিরুপতি যেতাম। যা আমার ভেতরের কণ্ঠ বলেছিল। তাই মায়ের জন্মদিনে এখনও আমি মন্দিরে যাই।”

শ্রীদেবীর জন্মদিন ১৩ আগস্ট। জাহ্নবী তাঁর প্রয়াত মাকে স্মরণ করে প্রতি বছর এই দিনটিতে মায়ের সঙ্গে কিছু আরাধ্য ছবি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন। সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত, গুড লাক জেরি আগামী ২৯শে জুলাই ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হবে। এটি তামিল ছবি কোলামাভু কোকিলার রিমেক।যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন নয়নতারা। কাজের ফ্রন্টে, জাহ্নবী নীতেশ তিওয়ারির বাওয়ালেও বরুণ ধাওয়ানের সঙ্গে কাজ করছেন, যা ২০২৩ সালের এপ্রিলে মুক্তি পাবে। নীতেশ পরিচালিত, বাওয়াল হল সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত একটি সামাজিক নাটক।

Published by:

Share Link:

More Releted News:

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

লতা-আশা ইনস্টিটিউট! কিংবদন্তি দুই বোনের নামে পুনেতে তৈরি হচ্ছে বিশাল হাসপাতাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ