Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সত্যিই দিদিকে দেখলে হিংসা হয়’, ‘KIFF’-মঞ্চে মমতাকে মনের কথা জানালেন সলমান

আপনারা এ ভাবে চিৎকার করতে থাকুন। আমাকে কথা বলার সুযোগ দেবেন না। কারণ বলার আর কিছু নেই। আমার বলার কিছু নেই। সিনিয়ররাই সব বলে দিয়েছেন।”

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ চাঁদের হাট। বিকেলে ৫ টা থেকে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এদিন ইন্ডোর স্টেডিয়ামে বলি থেকে টলিতে সেজে উঠেছিল মঞ্চ। কে না এসেছেন, সলমান খান, মহেশ ভাট, অনিল কাপুর থেকে শুরু করে শত্রুঘ্ন সিন্‌হা, সোনাক্ষী সিন্‌হা। সঙ্গে ছিলেন বাংলার একাধিক তারকারা। ছিলেন টলিউডের বয়জ্যেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীরাও। এছাড়াও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট। বিশেষ করে, এদিন সবাই অপেক্ষা করেছিলেন অনিল কাপুর এবং সলমন খানের বক্তৃতার নজরেই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঠিক ঘড়ির কাঁটা ধরে শুরু হয়েছিল অনুষ্ঠান। মহেশ ভাট, অনিল কাপুর, সোনাক্ষী সিনহাদের পাশে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন করেন ‘ভাইজান’। এমনকী অরিজিৎ সিং-এর থিমে এদিন নাচলেনও সলমান-সোনাক্ষী। সঙ্গে তাল দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন অনীল কাপুরও মঞ্চে উঠে দিদির প্রশংসায় পঞ্চমুখ। শত্রুঘ্ন সিন্‌হা তো দিদিকে মিষ্টি দেবী বলেও দাবি করলেন। এদিকে এদিন মঞ্চে সলমন উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শক। স্বভাবসিদ্ধ রসিকতায় তিনি বলেন, “আপনারা এ ভাবে চিৎকার করতে থাকুন। আমাকে কথা বলার সুযোগ দেবেন না। কারণ বলার আর কিছু নেই। আমার বলার কিছু নেই। সিনিয়ররাই সব বলে দিয়েছেন।”

র পরেই বাংলায় তিনি প্রশ্ন করেন, “কেমন আছ?” ‘ভাইজান’-কে উত্তর দিতে আরও একবার হর্ষধ্বনিতে ফেটে পড়ে গোটা অডিটোরিয়াম। শেষে তিনি আরও বলেন, মাস কয়েক আগেই একটি কনসার্টের জন্য কলকাতায় এসেছিলেন তিনি। তখনই মমতার বন্দ্যোপাধ্যায় তাঁকে চলচ্চিত্র উৎসবে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই একমাত্র ‘দিদি’র অনুরোধেই তিনি এদিন উপস্থিত হলেন উৎসবে। মঞ্চে সে কথা জানাতে গিয়ে বলে ওঠেন ‘ওয়ান্টেড’ ছবির সেই বিখ্যাত সংলাপ, ‘একবার জো ম্যায়নে কমিটমেন্ট কর দিয়া…’। এদিকে অভিনেতা আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে ওটুকু কুড়ে ঘরে রয়েছেন তাঁকে দেখে আমার হিংসা হয়। আমি সত্যিই দিদি কে হিংসা করি।’

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি