জামিনের পর প্রথম পোস্ট! সোশাল মিডিয়ায় ফিরে কী বললেন ইনফ্লুয়েন্সার শমীক ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শমীক অধিকারী  ফেব্রুয়ারি মাসের শুরুতেই যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন । তার বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করে এবং পরে তাকে গ্রেফতারও করা হয়। কিছুদিন জেল হেফাজতে থাকার পর গত মার্চ মাসে তিনি জামিনে মুক্তি পান। 

 এক তরুণী বেহালা থানায় এফআইআর দায়ের করে জানান যে শমীক প্রায় ২৪ ঘণ্টা ধরে তাকে নিজের ফ্ল্যাটে আটকে রেখে যৌন হেনস্তা ও শারীরিক নির্যাতন করেন। তরুণীর দাবি, সেদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তিনি শমীকের ফ্ল্যাটে যান। রাত প্রায় ন’টা নাগাদ সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে শমীক তাঁকে বাধা দেন।অভিযোগ, অন্য কারও সঙ্গে কথা বলছেন কেন তা নিয়ে প্রশ্ন তুলে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাকে মারধর করা হয়। এমনকি খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই তরুণী। তার শ্লীলতাহানি এবং অনুমতি ছাড়া স্পর্শ করার অভিযোগও তোলেন তিনি। এই ঘটনার ভিত্তিতে শমীক অধিকারীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ।

জামিনে মুক্তি পাওয়ার পর দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন শমীক। অবশেষে শনিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করে ফের সামনে আসেন তিনি। ভিডিওটিতে জীবনের কঠিন সময়ে বাবা-মায়ের পাশে থাকার গুরুত্বের কথাই তুলে ধরেন শমীক। তার বার্তা, জীবনের কঠিন মুহূর্তে শেষ পর্যন্ত বাবা-মাই প্রকৃত ভরসা হয়ে থাকেন, বাকি পৃথিবী নিজের গতিতেই এগিয়ে যায়।

 

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ২: জর্ডন ০ (হাফটাইম)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের