শুভশ্রী-ইউভানের প্রশ্নোত্তর, দেশকে কতটা চিনল রাজ-‘পুত্র’, দেখুন ভিডিও

তাকে যখন জিজ্ঞেস করা হয় আমাদের জাতীয় পশুর নাম কী সে একদম সঠিক উত্তর দিয়ে বলে, 'টাইগার।'

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের সঙ্গে বছর তিনের যা ভাবসাব তা দেখে হিংসে করতে বাধ্য সকলেই। অন্যান্য সেলেব দের মতো ট্রেন্ডের পথে হেঁটে নয়, বরং ছোট থেকে খুল্লামখুল্লা ভাবে পুত্রকে বড় করছেন টলিউডের এই পাওয়ারফুল জুটি। যেন চোখের নিমেষেই বড় হয়ে উঠছে ইউভান। মা ও বাবা ছেলের প্রতিটি মুহূর্ত ক্যাপচার করে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। যেন অনুরাগীদের সান্নিধ্যেই বড় হচ্ছে টলিউডের লিটল ক্রাশ, যে পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র সন্তান। ২০২০ সালের ঘোর করোনার মরসুমে জন্ম তাঁর। এরপর কখনও তাঁর দুষ্টু মেজাজের ভিডিও, প্রথম হাঁটতে শেখা, প্রথম কথা বলতে শেখা, প্রথম হামাগুঁড়ি দেওয়া, প্রথম বিদেশ ভ্রমণ-সহ একাধিক কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেই চলেছে রাজ-শুভশ্রী। তবে এখন সে অনেকটাই বড়, বাক্য গঠন করতেও শিখেছে সে ভালই।

কিছুদিন আগেই তাঁর প্রি নার্সারির ধাপ শেষে হয়েছে, ব্যাগ কাঁধে নিয়ে ছেলের স্কুলে যাওয়ার সুন্দর মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শুভশ্রী। নিজেদের এত কাজ থাকার পরেও ছেলেকে সময় দিতে একেবারেই ভোলেন না অভিনেত্রী জুটি। সব সময়েই ছেলেকে বুকে জড়িয়ে রাখেন অভিনেত্রী-পরিচালক দুজনাই। এবার মায়ের সঙ্গে ‘পড়া পড়া খেলায়’ মজল ছোট্ট ইউভান। শনিবারের দুপুরে ছেলের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর একটি ভিডিও শেয়ার করলেন শুভশ্রী। তাঁদের একরত্তি যেন নিমেষে বড় হয়ে যাচ্ছে। তাঁদের সংসার, জীবন সবটাই কেটে যাচ্ছে ইউভানকে ঘিরে। শনিবার দুপুরে একদম অন্য মেজাজে দেখা গেল ইউভানকে।

ছেলে কী কী শিখেছে, নিজের দেশের ব্যাপারে কী কী জানে সেটাই যেন নিমেষে পরীক্ষা নিয়ে ফেললেন শুভশ্রী। সঙ্গে নিজের ইনস্টাগ্রামে রিল ভিডিওতেও তুলে ধরলেন শুভশ্রী। অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইউভান একটা টিশার্ট এবং হাফ প্যান্ট পরে জানলার কাছে দাঁড়িয়ে আছে। মা ভিডিও স্টার্ট বলতেই, ইউভান হাত জড়ো করে প্রণাম করে বলতে শুরু করল ‘আমার নাম ইউভান চক্রবর্তী।’ এরপরই ক্যামেরার এপার থেকে শুভশ্রী তাঁকে একটার পর একটা প্রশ্ন করতে থাকেন আর ছোট্ট ইউভান সেগুলি উত্তর দিতে থাকে। তাকে যখন জিজ্ঞেস করা হয় আমাদের জাতীয় পশুর নাম কী সে একদম সঠিক উত্তর দিয়ে বলে, ‘টাইগার।’ জাতীয় পাখির নামও সে নির্ভুল ভাবে বলে ‘পিকক’। বোঝাই যাচ্ছে, দারুণ প্রশিক্ষণ পাচ্ছে ইউভান। আর কাজের বাইরেও ছেলেকে নিয়ে পড়া পড়া চর্চা করতেও ভোলেন না শুভশ্রী। ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার ছেলে ইউভান।’ এই পোস্টের মন্তব্য বিভাগে আকৃতি কক্কর লেখেন ‘কত বড় হয়ে গেছে!’ মৌনি রায় একসঙ্গে অনেকগুলো ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়ে দেন ইউভানকে। অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ও ভালোবাসা জানাতে ভোলেন নি।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক