বিয়ের পরই কী ধর্ম পরিবর্তন সোনাক্ষীর ? বিশেষ বার্তা হবু শশুরমশাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি :  বলিউডে এখন একটাই গুঞ্জন। চারপাশে কান পাতলে শুধু শোনা যাচ্ছে সোনাক্ষীর বিয়ে নিয়ে। ভিন্ন ধর্মের হয়ে কীভাবে বিয়ে করবেন সোনাক্ষী ? এটাই এখন নেট নাগরিকদের প্রশ্ন। অনেকেই জল্পনা করেই ফেলেছেন তবে ধর্ম বদলাবেন অভিনেত্রী। ২৩ জুন বয়ফ্রেন্ড জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর সিভিল ম্যারেজ হতে চলেছে। তাঁদের বাড়িতেই হবে অনুষ্ঠান। এদিকে বিয়েতে ধর্ম পরিবর্তন করা নিয়ে চারিদিকে নানা ধরনের চর্চা চলছে। এরইমাঝে কড়া জবাব সোনাক্ষীর হবু শ্বশুরমশাইয়ের। সোনাক্ষীর হবু শ্বশুর জানিয়েছেন, অভিনেত্রী তাঁর ধর্ম পরিবর্তন করবেন না কোনওভাবেই।

জাহিরের বাবা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে,  তিনি মানবতায় বিশ্বাস করেন। ঈশ্বরকে হিন্দুরা ভগবান বলে আর মুসলিমরা বলেন আল্লাহ।ব্যস তফাৎ এতটুকুই। দিনের শেষে সকলে মানুষ, একথা ভুলে গেলে চলবে না। তিনি আরও বলেন, মিলন হল অন্তরের মিলন এবং এতে ধর্মের কোনও ভূমিকা নেই। শুধু তাই নয় সমালোচকদের পাল্টা জবাব দিয়ে জাহির ও সোনাক্ষীর জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। আশীর্বাদও করেছেন দুজনকে।

মেয়ের বিয়েতে মত নেই নাকি বাবা শত্রুঘ্ন সিনহার এমন গুঞ্জনও উঠেছিল। তবে শত্রুঘ্ন সিনহা একটি সাক্ষাৎকারে স্পষ্টতই জানিয়েছেন যে সবকিছু ঠিক আছে এবং সবাই বিয়েতে উপস্থিত থাকবেন। তিনি আরও জানিয়েছেন, জীবনটা তাঁর মেয়ের। যাকে নিয়ে তিনি গর্ববোধ করেন। তিনি বিয়েতে অবশ্যই থাকবেন। এসব রটনা সত্য নয়।

সম্প্রতি সোনাক্ষী এবং জাহির ইকবাল হলদি এবং মেহেন্দি অনুষ্ঠান হয়েছে। শুক্রবার রাতে সেজে উঠেছিল মুম্বইয়ে সিনহা পরিবারের বাড়ি ‘রামায়ণ’। আয়োজন হয়েছিল মেহেন্দি অনুষ্ঠানের। রবিবার ২৩ শে জুন শিল্পা শেট্টির রেস্তরাঁয় সোনাক্ষী-জাহিরের বিয়ের রিসেপশন। এই বিয়েতে উপস্থিত থাকবেন বলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রী সহ বিখ্যাত গায়করাও।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর