১ বছর ঘুরতে না ঘুরতেই শেষ হচ্ছে  জি বাংলার ‘রাঙা বউ’

‘রাঙা বউ’ সিরিয়ালে অনেক দিন পর দর্শক দেখতে পেয়েছিলেন গৌরব রায়চৌধুরী এবং শ্রুতি দাসের জুটিকে। ‘ত্রিনয়নী’ সিরিয়ালের মাধ্যমে আবারও তাঁরা পর্দায় ফিরেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপির সঙ্গে তাল মেলাতে না পেরে শেষ হচ্ছে একের পর এক ধারাবাহিক। স্টার জলসার সঙ্গে পায়ে পা মিলিয়ে জি বাংলাও শেষ হচ্ছে একের পর এক পুরোনো ধারাবাহিক। আবার কেউ কেউ সদ্য লঞ্চ হয়েও টিআরপিতে নিজের জায়গা করতে না পারায় তাড়াতাড়ি বিদায় নিচ্ছে চ্যানেল থেকে। এবার সেই কোপে পড়ল রাঙা বউ। এক বছর পার হতে না হতেই শেষ হচ্ছে ‘রাঙা বউ’ সিরিয়াল। ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয় এই ধারাবাহিকটি। কুশ এবং পাখির গল্প বেশ মাতিয়ে রেখেছিল জি বাংলার সাড়ে ৮ টার স্লটটিকে। কিন্তু এক বছর শেষ হতে না হতেই ধারাবাহিক শেষ হওয়ার খবর রটেছে টলিপাড়ার অন্দরে।

‘রাঙা বউ’ সিরিয়ালে অনেক দিন পর দর্শক দেখতে পেয়েছিলেন গৌরব রায়চৌধুরী এবং শ্রুতি দাসের জুটিকে। ‘ত্রিনয়নী’ সিরিয়ালের মাধ্যমে আবারও তাঁরা পর্দায় ফিরেছিল। মাঝে অবশ্য দুজনকেই ভিন্ন কাজে দেখা গিয়েছিল। এদিকে ‘রাঙা বউ’ শুরু হওয়ার অনেক আগে থেকেই সিরিয়ালের কোনও অফার আসছিল না শ্রুতি। তাই বেশ কিছুদিন কাজ করেননি অভিনেত্রী।

অনেক দিন পর এই সিরিয়ালের মাধ্যমে দর্শকের সামনে আসেন তিনি। শুরু হওয়ার পর থেকে টিআরপি তালিকাতেও প্রথম দিকে জায়গা করে নিয়েছিল এই সিরিয়াল। প্রথম পাঁচে ছিল ‘রাঙা বউ’ সিরিয়ালের নাম। কিন্তু দুর্গাপুজোর পর থেকে টিআরপি তলানিতে ঠেকলে দর্শক মুখ ফিরিয়ে নেয় কুশ আর পাখির গল্প থেকে। এরই মধ্যে একগুচ্ছ নতুন সিরিয়ালের ঘোষণা হয়েছে। ৯ ডিসেম্বর অর্থাৎ শনিবার হবে ‘রাঙা বউ’-এর শেষ দিনের শুটিং।

 

 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২