ওটিটি থেকে সরতেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে ‘সতলুজ’-এর ক্লিপ, পাইরেসি নিয়ে সরব ZEE5

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালে নির্মিত, কিন্তু মুক্তির জন্য চারবছর অপেক্ষা করতে হয় দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘সতলুজ’ সিরিজকে। সমস্ত বাঁধা টপকে দুদিন আগেই ডিজিটাল প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পায় সিনেমাটি। দর্শকরা সেই সিনেমা দেখে প্রশংসা করতে থাকেন। কিন্তু ঠিক দু’দিনের মাথায় জি ফাইভ জানিয়ে দেয় ভারতে এই সিনেমা আপতত প্রদর্শন করা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ‘সতলুজ’ দেখানো সম্ভব নয়। তবে ওটিটি থেকে সরিয়ে দিলেও মানুষ ছবিটি দেখা থেকে বিরত থাকেনি। সোশ্যাল মিডিয়া জুড়ে ছবিটির সম্পূর্ণ পাইরেটেড কপি ছড়িয়ে পড়েছে। যাতে ওটিটি কর্তৃপক্ষ অসন্তুষ্ট।

ZEE5 একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, ‘আমরা আশাবাদী এবং আমাদের সাধ্যমতো সবকিছু করছি। দয়া করে পাইরেসিকে সমর্থন করবেন না। ‘সতলুজ’-কে আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সবরকম উপায় খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাইরেসি থেকে দূরে থাকুন। আর আমাদের সময় দিন। এটা জঘন্যতম প্রচেষ্টা।’ আসলে ‘সতলুজ’ এর বিভিন্ন দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছিল সেন্সর বোর্ড। ছবির ১২৭টি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল বোর্ড। তাতেই আপত্তি জানায় ‘সতলুজ’ নির্মাতারা। সমস্ত বাঁধা কাটিয়ে ২০২৬ সালে ওটিটি-তে সিনেমাটির মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মুক্তির দু’দিনের মাথাতেই তুলে নেওয়া হল সিনেমাটির স্ট্রিমিং। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জও। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অন্ধকারের বিরুদ্ধে লড়াই চলছে। কিন্তু কী এমন রয়েছে এই সিনেমাতে যা নিয়ে এত সমস্যা? দর্শকদের কাছে অল্প সময় থাকলেও আমি শান্তি পেয়েছি। যদিও ইতিমধ্যে ছবিটি দেখে অনেকে ডাউনলোড করে নিয়েছে। আপনারা এখন এটিকে থামাতে পারবেন না।’

জানা গিয়েছে ‘সতলুজ’ সিনেমাটি প্রাক্তন এক ব্যাঙ্ক ম্যানেজার তথা মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার জীবন থেকে অনুপ্রাণিত। তিনি পঞ্জাবে ১৯৯০-এর দশকে ২৫ হাজারেরও বেশি শিখ যুবকের নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা সামনে এনেছিলেন। সেই সময়ে পাঞ্জাবে খলিস্তানি মুভমেন্ট চলছিল। ১৯৯৫ সালে তাঁকে অপহরণ করে হত্যা করা হয়। এই মামলায় পরে ছ’জন পুলিশ অফিসার দোষী সাব্যস্ত হন। ‘সতলুজ’ প্রথমে নাম ছিল না সিনেমাটির। পরিচালক হানি ত্রেহান এর নাম দিয়েছিলেন ‘পঞ্জাব ৯৫’। পরে সেন্সর বোর্ডের আপত্তিতে নামটি বদলে দিয়ে ‘সতলুজ’ রাখা হয়। ব্যাঙ্ক ম্যানেজার তথা মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ। এছাড়াও সিনেমাটিতে রয়েছেন অর্জুন রামপাল, কানওয়ালজিৎ সিংহ, সুখবিন্দর ভিকি।

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী