ছোটবেলা থেকেই শিব ঠাকুরকে ভয় পান কৃষ্ণভক্ত সৌমিতৃষা, কিন্তু কেন?

কিন্তু তাঁর বরটা খুব খারাপ। সেটাতেই ভয় অভিনেত্রীর। শিবরাত্রি করলে যদি তাঁর বরটাও খারাপ হয়! তাই মাকে বলেই দিয়েছিলেন কখনও শিবপুজো করবেন না। কিন্তু এই ধারনা ৩ বছর আগেই মিটে গিয়েছে তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের সুবাদে রাতারাতি স্টার বনে যান সৌমিতৃষা কুণ্ডু(soumitrisha kundu)। এই ধারাবাহিকে লিডিং রোলে অভিনয় করে বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন সৌমি। তাঁর মিষ্টি অভিনয়ে মুগ্ধ সকলে। ছোটপর্দার অভিনয়কে পুঁজি করে গতবছর সিনেমায় ডেবিউ করেন সৌমিতৃষা। প্রথমেই জুটি বাঁধেন সুপারস্টার দেবের সঙ্গে ‘প্রধান’ ছবিতে। এদিকে ব্যক্তিগত জীবনে পুরোদমে কৃষ্ণভক্ত সৌমিতৃষা।

দিন কয়েক আগেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সঙ্গে জন্মদিন পালন করে কলকাতায় ফিরেছেন সৌমিতৃষা। পূজার্চনা বরাবরই পছন্দ করেন তিনি। যেমন বন্ধুদের সঙ্গে পার্টি করেন, তেমনি পাল্লা দিয়ে পুজোও করেন। তবে তিনি কী শুধুই কৃষ্ণকেই পূজো করেন নাকি সব দেবতারই ভক্ত অভিনেত্রী? আগামিকাল শিবরাত্রি। ৮ থেকে ৮০ সবাই মোটামুটি এই ব্রত পালন করেন। মেয়েরা তো বটেই অনেক ছেলেরাও শিবভক্ত। যারা রীতিমতো শিবরাত্রির সমস্ত নিয়মকানুন পালন করে শিবপুজো করেন। কিন্তু শিব ঠাকুরকে নাকি ভয় পান সৌমিতৃষা, কিন্তু কেন?

এই বিষয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তাঁর একজন পরিচিত ভীষণ ভক্তি করে শিবপুজো করতেন। কিন্তু তাঁর বরটা খুব খারাপ। সেটাতেই ভয় অভিনেত্রীর। শিবরাত্রি করলে যদি তাঁর বরটাও খারাপ হয়! তাই মাকে বলেই দিয়েছিলেন কখনও শিবপুজো করবেন না। কিন্তু এই ধারনা ৩ বছর আগেই মিটে গিয়েছে তাঁর। স্বপ্নে শিবের সঙ্গে কথা বলেছেন তিনি, এরপরেই ৩ বছর ধরে শিবপুজো করেন সৌমিতৃষা। তিনি আরও বলেন, সত্যই তিনি ঈশ্বরে বিশ্বাসী। যদি আপনি অংশগ্রহণ করতে ধামগুলোয় যান, তাহলে, জীবনটা অন্যরকম লাগে। বৃন্দাবনে গিয়ে প্রায়শই তিনি কেঁদেই ফেলেন। কোনও দিন সম্ভব হলে বৃন্দাবনেই নিজের বাড়ি কিনবেন সৌমিতৃষা। ওখানেই থাকবেন। তবে এই প্রজন্মের কাছেও ভক্তি জিনিসটা খুব গুরুত্বপূর্ণ।

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত