সাত পাকে বাঁধা পড়লেন রশ্মিকা-বিজয়, দক্ষিণী বিয়েতে চাঁদের হাট

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ জল্পনার অবসান। দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবেরকোন্ডা অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। বৃহস্পতিবার সকালে অন্ধ্রপ্রদেশের ঐতিহ্যবাহী রীতিতে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। এক সাংবাদিক টুইট করে এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। সেখান থেকেই প্রকাশ্যে আসে ছবি।

তিনি অভিনন্দন জানিয়ে লেখেন, আজ বৃহস্পতিবার সকাল ১০ টা ১০ মিনিটে রশ্মিকা ও বিজয়ের বিয়ে সম্পন্ন হয়েছে এবং নতুন জীবনের জন্য তাঁদের শুভেচ্ছা জানান। সুত্রের খবর, দিনব্যাপী অনুষ্ঠান রয়েছে এই তারকা দম্পতির। সন্ধ্যেতে আরও একটি বিয়ের আয়োজন করা হয়েছে যা হবে কোডাভা নিয়ম মেনে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই উদযাপিত হচ্ছে এই বিশেষ মুহূর্ত। 

বিয়ের সময় নিয়ে শুরু হয়েছিল জল্পনা। আগে খবর ছিল অনুষ্ঠানটি সকাল ৮টায় হবে, কিন্তু সাংবাদিক শ্রীধর পিল্লাই জানিয়েছেন, শেষ পর্যন্ত সকাল ১০টা ১০ মিনিটে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন রশ্মিকা মান্দান্না ও বিজয় দেবেরকোন্ডা।। তবে বিয়ের পর এখনও পর্যন্ত নিজেদের সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করেননি এই তারকা দম্পতি।

আরও পড়ুন: বিকিনি পরা দুই লাস্যময়ীর মাঝে স্টিফেন হকিং, ভাইরাল ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে

এর আগেই কয়েকদিন ধরে ঘনিষ্ঠদের নিয়ে শুরু হয়েছিল তাঁদের বিয়ে-পূর্ব উৎসব। পুল পার্টি, বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ, হলদি ও সঙ্গীত-সব মিলিয়ে জমজমাট আয়োজন। জানা গেছে, সঙ্গীতের রাতে রশ্মিকা তাঁর আসন্ন ছবি পুষ্পা ২-এর জনপ্রিয় গান “অঙ্গারোঁ সা”-এর তালে নেচে সকলের নজর কেড়েছিলেন। বিয়ের ঘোষণার সময় যুগলে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছিলেন। সেখানে তাঁরা লেখেন, ভালোবাসা আর ভক্তদের আশীর্বাদেই তাঁদের সম্পর্কের নাম হয়েছে ‘বিরোশ’। সেই নামেই তাঁরা তাঁদের মিলনকে উৎসর্গ করেছেন- ‘বিরোশের বিবাহ’। ভালোবাসা আর সমর্থনের জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে তাঁরা বলেন, ভক্তরাই তাঁদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।

উদয়পুরে অনুষ্ঠিত এই বিয়েতে উপস্থিত ছিলেন কেবল ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা। তবে উদযাপন এখানেই শেষ নয়। আগামী ৪ মার্চ ২০২৬ তারিখে হায়দরাবাদে একটি জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করছেন নবদম্পতি। সেখানে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র জগতের বহু তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। 

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর