মেসির জাদু দেখতে ঐতিহাসিক স্মৃতিসৌধে লক্ষ মানুষ, জিততেই উদ্দাম নাচ বিমানে

হাজির হয়েছিলে ২০ লক্ষ মানুষ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রবিবার বিশ্বকাপ ফাইনালে মেসির পায়ের জাদু দেখতে আর্জেন্টিনা মনুমেন্টের সামনে জড়ো হয়েছিলেন কয়েক লক্ষ মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, এক রাতে সেখানে জড়ো হয়েছিল ২০ লক্ষ মানুষ। আর মেসিরা চ্যাম্পিয়ন হতেই মানুষ উল্লাসে মেতে ওঠে। দেদার ফাটিয়েছে শব্দবাজি। বাজির রঙে রঙিন হয়ে ওঠে আকাশ।

রবিবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা দুই গোলে এগিয়ে থাকায় কমবেশি সকলেই প্রায় নিশ্চিত হয়ে যায়, ফ্রান্স এবার হারতে চলেছে। ফ্রান্স পরাজিত হয়েছে ঠিকই। তবে ম্যাচের মাঝামাঝি সময়ে খেলা দেখে কারও পক্ষে অনুমান করা সম্ভব ছিল না যে ফ্রান্সের কাপ অধরা থেকে যাবে। প্রথম ৯০ মিনিটে খেলার নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। পরে টাই ব্রেকারে। শেষে টাই ব্রেকারে ঘটে ম্যাচের নিষ্পত্তি। জয় সূচক গোলের পর মনুমেন্টে সমবেত জনতার মেসি-মেসি স্লোগানে কেঁপে ওঠে আর্জেন্তিনা। কানে তালা লেগে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সংখ্যাগরিষ্ঠ সমর্থকদের হাতে আর্জেন্তিনার জাতীয় পতাকা। সকলের গায়ে আর্জেন্তিনার জার্সি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটি ছবি। এই ছবি আর্জেন্তিনার একটি বিমানের। আর্জেন্টিনা জয়সূচক গোল করতেই বিমান যাত্রীরা আনন্দে লাফাতে থাকেন। তরুণ-তরুণী থেকে বৃদ্ধ-বৃদ্ধা- সকলেই আনন্দে আত্মহারা। অনেকে মোবাইলে সেই আনন্দঘন মুহূর্ত ভিডিয়ো রেকর্ডিং করেছেন। আপলোড করেছেন নেটপাড়ায়। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছ, উডা়নের মধ্যেই হর্ষোল্লাস। অনেকেই বলছে, এবারের ফাইনাল অতীতের সব ফাইনালকে ছাপিয়ে গিয়েছে।

 

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষ, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন