ফিফার সভাপতি পদে পুনর্নির্বাচিত ইনফ্যানিতো

মার্চে ফিফা কংগ্রেসের ৭৩ তম অধিবেশন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফিফার সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন গিয়ান্নি ইনফ্যানিতো। সভাপতি পদে দ্বিতীয় কেউ প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ইনফ্যানিতো সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার ফিফার তরফ থেকে বিবৃতি জারি করে সভাপতি পদে ইনফ্যানিতোর নির্বাচিত হওয়ার খবর দেওয়া হয়েছে। এখন সভাপতি নির্বাচন শুধু আনুষ্ঠানিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় ২০২৬-য়ের বিশ্বকাপ তাঁরই তত্ত্ববধানে অনুষ্ঠিত হবে। সভাপতি পদে নির্বাচন আগামী বছর ১৬ মার্চ। রাওয়ান্ডার কিগালিতে। মার্চে বসবে ফিফা কংগ্রেসের ৭৩ তম অধিবেশন।

২০১৬তে সেপ ব্লাটারের সভাপতি পদে মেয়াদ শেষে ওই পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দাখিল করেন ইনফ্যানিতো। বিপুল ভোটে জয়লাভ করেন। ২০১৯ সালের ফিফার সভাপতি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন তিনি। সে দফাতেও জয়লাভ করেন। চলতি বছরেও তাঁর অন্যথা হল না।

২০০০ সাল থেকে ফুটবলের সঙ্গে জড়িয়ে যান ইনফ্যানিতো। উয়েফার আইনি পরামর্শদাতা এবং লাইসেন্সিং বিভাগে যোগ দেন। সেটা ২০০৭ সালের ঘটনা। ওই বছর উয়েফার ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে আসীন হন ইনফ্যানিতো। ফিফার সভাপতি হওয়ার আগে ইনফ্যানিতো আন্তর্জাতিক ফুটবল সংগঠনের সংস্কার কমিটির দায়িত্বে ছিলেন। ২০১৬-তে ফিফার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন ইনফ্যানিতো। উয়েফা এগজিকিউটিভ কমিটি তাঁকে সমর্থনের সিদ্ধান্ত নেয়। ২০১৬-তে তিনি ফিফার সভাপতি নির্বাচিত হন। ফিফার সভাপতি পদে ইনফ্যানিতো প্রথম ইতালির নাগরিক, যিনি ফিফার সভাপতি নির্বাচিত হন। ইতালিতে খুশির হাওয়া।

আরও পড়ুন আজব ফাইনাল, খেলা হল দুই বলে

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান