বুধের নক্ষত্র পরিবর্তন, চাকরি হারানোর সম্ভাবনা ৪ রাশির জাতকদের

বুধ ১৯ মে নিজ নক্ষত্রে গোচর করছে। দুপুর ২:৩৭ মিনিটে, বুধ সূর্যের নক্ষত্র ত্যাগ করে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে প্রবেশ করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধ ১৯ মে নিজ নক্ষত্রে গোচর করছে। দুপুর ২:৩৭ মিনিটে, বুধ সূর্যের নক্ষত্র ত্যাগ করে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে, বুধকে বুদ্ধির এবং চন্দ্রকে মনের প্রতীক বলা হয়। তবে বুধ চন্দ্র নক্ষত্রে প্রবেশ করলেই দ্বন্দ্বের সৃষ্টি হবে। কারণ বুধ চন্দ্রকে শত্রু ভাবে, কিন্তু চন্দ্র বুধকে বন্ধু ভাবে। তাই রোহিণী নক্ষত্রে বুধের প্রবেশ নানা দিক থেকে জটিলতা সৃষ্টি করবে। এই সময়ে বুদ্ধি ও মনের মধ্যে দ্বন্দ্ব বাড়বে। জানুন, এই সময়ে কোন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে…

মেষ: এই সময়ে কর্মক্ষেত্রে বা পরিবারে আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে। অবিবেচক বিনিয়োগ বা অপচয়মূলক খরচ এড়িয়ে চলুন। এই সময়ে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন, নয়তো টাকা ফেরৎ পেতে সমস্যা হবে।

বৃশ্চিক: এই সময়ে আপনার জীবনসঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয়ে সমস্যা হতে পারে। যোগাযোগের সমস্যা হবে। যে কোনও চুক্তি সর্ম্পকিত কাগজপত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোনও নতুন চুক্তিতে স্বাক্ষর করার আগে সাবধানে পড়ে সিদ্ধান্ত নিন।

ধনু: এই সময়ে আপনার কর্মক্ষেত্রে ভাবমূর্তি নষ্ট হতে পারে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। ছোটখাটো ত্বকের সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপের কারণে ঘুম আসবে না।

কুম্ভ: এই নক্ষত্র পরিবর্তন আপনার বাড়ির পরিবেশকে উত্তেজিত করতে পারে। ছোটখাটো আরামের জন্য আপনাকে আরও বেশি সংগ্রাম করতে হবে। বাড়ির মেরামত বা ইলেকট্রনিক সামগ্রীর জন্য বড় খরচ হতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর