ভাগ্য ফেরাতে চাইলে মেনে চলুন এই ‘কয়লা’ উপায়, কমবে শনির প্রভাব

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিকে কঠোর ও বিচারক হিসেবে ধরা হয়। জন্মকুণ্ডলীতে শনির অবস্থান অনুকূল না হলে জীবনে নানা ধরণের সমস্যা, বাধা, হতাশা ও দুশ্চিন্তা দেখা দেয়। বিশেষ করে সাড়ে সাতি দশা চলাকালীন অনেকেই শারীরিক সমস্যা, মানসিক চাপ ও আর্থিক সমস্যার সম্মুখীন হন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এই সময় শনির অশুভ প্রভাব দূর করার কিছু উপায় মেনে চললে পরিস্থিতির উন্নতি হতে পারে।

শনি গ্রহের সঙ্গে কালো রঙের গভীর যোগ রয়েছে। সেই কারণেই কয়লাকে শনির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয়, কয়লার মধ্যে এমন শক্তি রয়েছে যা শনির নেতিবাচক প্রভাব নিজের মধ্যে শুষে নেওয়ার ক্ষমতা আছে। তবে এই সমস্ত উপায় ফলপ্রসূ করতে হলে মনে ইতিবাচক ভাবনা রাখা অত্যন্ত জরুরি। হিংসা,ক্ষোভ বা কারও ক্ষতির চিন্তা থাকলে কোনও টোটকাই কাজে আসে না। যাঁদের জীবনে সাড়ে সাতি বা ধইয়া চলছে তাঁরা প্রতি শনিবার একটি ছোট কয়লা নিতে পারেন তারপর সেই কয়লাটি সাতবার নিজের মাথার চারপাশে ঘুরিয়ে নদীর জলে ভাসিয়ে দিলে শনির দোষ হালকা হতে পারে বলে মনে করা হয়।

আরও পড়ুন: মকর সংক্রান্তির আগেই শুক্রের গোচর, খুলবে ৩ রাশির জাতকদের সৌভাগ্যের দরজা

যদি শনি ও রাহুর যুগ্ম প্রভাবের কারণে কর্মজীবনে বাধা আসে তবে শনিবার সন্ধ্যায় কয়েক টুকরো কয়লা কালো কাপড়ে বেঁধে তার সঙ্গে কালো তিল ও একটি লোহার পেরেক রেখে কোনও শনি মন্দিরে গোপনে রেখে আসা যেতে পারে। মনে মনে নিজের ইচ্ছা প্রকাশ করতে হবে, তবে কারও অমঙ্গল কামনা করা যাবে না। এছাড়াও বাড়িতে অশান্তি বা নেতিবাচক পরিবেশ অনুভব করলে শনিবার রাতে লোবান বা গুগুল নিয়ে তার মধ্যে কয়লা মিশিয়ে তা জ্বালিয়ে দিন। এই ধোঁয়া ঘরে ছড়িয়ে দিলে শনির অশুভ দশা কেটে গিয়ে শান্তি ফিরে আসে বলে বিশ্বাস।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান