কালীপুজোয় গঠিত হল মহালক্ষ্মী রাজযোগ, এই রাশির জাতকেরা হবে মালামাল

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ আলোর উৎসব দীপাবলি। দিকে দিকে জ্বলে উঠবে অজস্র মোমের শিখা। দূর হবে অন্ধকার, মুক্তি পাবে কলুষতা। এই বিশেষ দিনে দেবী লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজোর বিশেষ রীতি বর্ণনা করা হয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, এবার দীপাবলি উৎসবকে অত্যন্ত বিশেষ।  প্রায় ১০০ বছর পর আজ দীপাবলির দিনে চন্দ্র এবং মঙ্গল তুলা রাশিতে সংযোগ স্থাপন করছে। এর ফলে তৈরি হচ্ছে মহালক্ষ্মী রাজযোগ। জ্যোতিষশাস্ত্রবিদদের মতে, মহালক্ষ্মী রাজযোগের মতো একটি বিরল ঘটনা কিছু রাশির জাতকদের জীবনে সম্পদ, খ্যাতি এবং সৌভাগ্য বয়ে আনবে। চলুন জেনে নিই দীপাবলিতে গঠিত মহালক্ষ্মী রাজযোগের মাধ্যমে কোন রাশির জাতকদের ভাগ্য পরিবর্তন ঘটতে চলেছে।

কর্কট

এই দীপাবলিতে গঠিত হওয়া মহালক্ষ্মী রাজযোগ সম্পদ বৃদ্ধি এবং নতুন সুযোগের লক্ষণ নিয়ে এসেছে। চাকরিজীবীরা হঠাৎ বোনাস বা বেতন বৃদ্ধির খবর পেতে পারেন। ব্যবসায়ীদের পুরনো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে শুভ ঘটনা ঘটতে পারে। সম্পর্কে মাধুর্য্য আসবে। পুরনো বিরোধ মিটে যাবে। এই দীপাবলিতে দেবী লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করুন, আর্থিক স্থিতিশীলতা ফিরে আসবে।

মকর

এই দীপাবলি মকর রাশির জাতক জাতিকাদের জন্য কল্যাণ ও সম্মান বয়ে এনেছে। যারা সরকারি চাকরি বা পদোন্নতির অপেক্ষায় আছেন তাদের মনোবাঞ্ছা এবার পূর্ণ হবে। সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার উদ্বেগকে গুরুত্ব সহকারে নেওয়া হবে। নতুন পার্টনারশিপে ব্যবসা ভাল হবে। আজ দেবী লক্ষ্মীর আরাধনার সময় সাদা পোশাক পরুন। এতে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে।

কন্যা

মহালক্ষ্মী রাজযোগ কন্যা রাশির জাতকদের নতুন উৎস থেকে সম্পদ অর্জনের সম্ভাবনা তৈরি করছে। ব্যবসায়ীরা বিদেশী ক্লায়েন্টদের কাছ থেকে উপকৃত হবেন। আপনার জীবনসঙ্গীর ভাগ্যও আপনার অগ্রগতিতে সহায়ক হবে। মানসিক শান্তির জন্য এই দিনে প্রদীপে সামান্য কালো তিল দিয়ে তারপর জ্বালান। এছাড়াও, আপনার বাড়ির উত্তর দিকে একটি শঙ্খ রাখুন। তাতে ধন বৃদ্ধির দ্বার উন্মুক্ত হবে।

মহালক্ষ্মী রাজযোগ কী?

এই যোগটি চন্দ্র ও মঙ্গলের সংযোগে তৈরি হয়। মহালক্ষ্মী রাজযোগ একটি অত্যন্ত শুভ যোগ, যা ব্যক্তিকে প্রচুর সম্পদ, সুখ, সমৃদ্ধি, সম্মান এবং সাফল্য প্রদান করে। যাদের রাশিচক্রের এই যোগ থাকে, তাদের জীবন আরাম আয়েশে পূর্ণ থাকে। তাদের কখনও অর্থের অভাবের সম্মুখীন হতে হয় না।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ