চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্র-চন্দ্রের কালাত্মক রাজযোগ, কেরিয়ারে শ্রীবৃদ্ধি ৪ রাশির জাতকদের

নিজস্ব প্রতিনিধি: মার্চ মাস চলে এল। মার্চে গ্রহের গতিবিধি অনেক রাশির জাতকদের জন্যে শুভ, আবার কিছু রাশির জাতকদের জন্যে সর্বনাশা। আগামী ১৬ মার্চ কালা ত্মক রাজযোগ গঠিত হতে চলেছে। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, এই দিনে চাঁদ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে, যেখানে শুক্র ইতিমধ্যেই রয়েছেন। জ্যোতিষ শাস্ত্রে, শুক্রকে সম্পদ, সৌন্দর্য এবং শিল্পের দেবতা বলা হয়। আর চন্দ্র মন-আবেগের প্রতিনিধিত্ব করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই দুই গ্রহের মিলন কিছু রাশির জাতকদের উপর গভীর প্রভাব ফেলবে। যেমন শিল্প, মিডিয়া, নকশা, ফ্যাশন, লেখালেখি এবং সঙ্গীতের সঙ্গে জড়িতরা বিশেষভাবে প্রভাবিত হবেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখন শুক্র এবং চন্দ্র কোনও রাশিতে একসঙ্গে গোচর করে, তখন সবকিছু শুভ হয়। আর এই যোগ তৈরি হয়। তখন উভয় গ্রহ কোনও কেন্দ্র বা ত্রিকোণে শক্তিশালী অবস্থানে করে এবং কোনও নেতিবাচক গ্রহের প্রভাব পড়েনা তাদের উপর। এই কালাত্মক রাজযোগ একজন ব্যক্তির সৃজনশীল চিন্তাভাবনাকে শক্তিশালী করতে সমর্থ, নতুন কেরিয়ারের গঠনের সুযোগ করে দেয়।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য, এই যোগটি আয়ের নতুন দিশা দেখাবে, যার ফলে আয় বৃদ্ধি পাবে। ব্যবসায়িক বৃদ্ধি এবং সম্প্রসারণ সম্ভব। ফ্যাশন শিল্পে কর্মরতরা উল্লেখযোগ্য সুবিধা পাবেন।

মিথুন রাশি: এই যোগ মিথুন রাশির জাতকদের কেরিয়ার উন্নত করবে। ফলে কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। অমীমাংসিত কাজগুলি সম্পন্ন হবে। বিশেষ করে মিডিয়া, মার্কেটিং, শিক্ষা বা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে জড়িতরা উল্লেখযোগ্য সুবিধা পাবেন।

ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য, এই যোগ তাঁদের কেরিয়ারে শক্তিশালী প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে উর্ধ্বতনদের থেকে প্রশংসিত হবেন। বিদেশে বা অনলাইনে কর্মরতদের জন্যেও সময়টি উপকারী।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই যোগ খুবই উপকারী। এই সময়ে নতুন কর্মজীবনের সুযোগ পাবেন। চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন দায়িত্ব পাবেন। শিল্প ও সৃজনশীলে জড়িতরা বিশেষ সুবিধা পাবেন।

Published by:

Share Link:

More Releted News:

ভাগ্য বদলাবে অক্ষয় তৃতীয়ায়! গজকেশরী যোগের প্রভাবে এই রাশিদের ঘরে আসবে সুখ-সম্পদ

আজকের রাশিফল- মেষ থেকে মীন, কেমন কাটবে আজকের দিন?

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

অমাবস্যায় সূর্য-চন্দ্র-শনির সংযোগে বদলে যাবে কোণ ৪টি রাশির ভাগ্য?

ডাইনিং টেবিলে কী কী জিনিস রাখলেই বাড়ে ঋণ!জেনে নিন সেইগুলি?

শুক্রে নতুন ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা, তবে স্বাস্থ্যে জটিলতা দেখা দেবে, সাবধানে থাকুন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ