রক্ত দিলে স্বাধীনতা দেব বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যোগীর মন্তব্য বিতর্ক চরমে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর দু’‌দিন বাকি। তারপরই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বাংলার মানুষ। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। এই আবহে বাংলার মাটিতে তৃণমূলের ‘দুষ্কৃতীরাজ’ উপড়ে ফেলতে বুলডোজার চালানোর হুমকি দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তা নিয়ে সমালোচনা চরমে উঠেছিল। এবার স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসু’‌র মন্তব্যকে গুলিয়ে ফেললেন যোগী। আর তার ফলে যা দাঁড়াল সেটা শুধু সমালোচনা নয়, একেবারে চরমে উঠল বিতর্ক। আর ওই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।

এদিকে এখন সেই মন্তব্য–সহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। তাতে বিধানসভা নির্বাচনের মরশুমে মুখ পড়েছে বঙ্গ–বিজেপির। আসলে দেশের ইতিহাস সম্পর্কে না জানলেই এমন মন্তব্য করা যায় বলে আক্রমণ করছেন নেটাগরিকরা। পুরুলিয়া জয়পুর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো। তাঁর সমর্থনে ডাকবাংলো ময়দানে নির্বাচনী জনসভা করেন যোগী আদিত্যনাথ। মঞ্চে সামনে রাখা বুলডোজার। ভিড় ছিল চোখের পড়ার মতো। আর সোমবার জয়পুরের সভা থেকে যোগী বলেন, ‘‌স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব।’‌

 

অন্যদিকে এই কথা যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন সেটা বাংলার শিশু থেকে বৃদ্ধ সকলেই জানেন। সেখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কেমন করে এই কথা বললেন?‌ উঠছে প্রশ্ন। যদিও পুরুলিয়ার পর পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ভুল শোধরে নেন যোগী। জবাবে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টে খোঁচা দিয়ে লিখেছেন, ‘বুলডোজার বুদ্ধি! উত্তরপ্রদেশে ফিরে ফান্টা খান, বাংলাকে ছেড়ে দিন।’ চিরাচরিত ভঙ্গিতে ‘বুলডোজার’ হুমকি দিয়ে যোগী বলেন, ‘‌তৃণমূলের যত গুন্ডা আছে, হুমকি দিচ্ছে, মনে রাখবেন ইউপির মতো ওই মাফিয়াদের উপর বুলডোজার চলবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব।’‌

এছাড়া পরে নিজেকে শুধরে নিয়ে গড়বেতার জনসভায় যোগী আদিত্যনাথ বললেন, ‘‌নেতাজি সুভাষচন্দ্র বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন কোনও নেতা আছে যে নেতাজির আদর্শকে মেনে চলেন।’‌ তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো পাল্টা সমালোচনা করে বলেছেন, ‘‌বহিরাগতরা ভোটের সময়ে ডেলি প্যাসেঞ্জারি করেন। তাঁরা বাংলা সম্পর্কে কিছুই জানেন না। অধিকাংশই ভুল বলেন। এবার নেতাজি–স্বামীজির বাণী গুলিয়ে ফেললেন। এটা অত্যন্ত নিন্দনীয়।’‌ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজার কথায়, ‘‌এই যে উনি বললেন, স্বামীজি নাকি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এটা কোন সংস্কৃতি? বাইরে থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা আসছেন আর এসব হাস্যকর কথা ছড়িয়ে যাচ্ছেন।’‌

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের