পুজোর আড্ডা জমে ওঠুক মুখরোচক এই স্ন্যাকস দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজো মানেই বাঙালিদের পেট পুজো। ভালমন্দ না হলে কি চলে। আজ হল পঞ্চমী।এইসময় বাড়িতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের আনাগোনা লেগেই থাকে। তবে একসঙ্গে আড্ডায় হোক মজাদার কিছু স্ন্যাকস। চটজলদি ঘরেই বানিয়ে নিন সুস্বাদু এই স্ন্যাকস গুলি। অতিথি আপ্যায়নে যতই বাইরের খাবার অর্ডার করুন না কেন, নিজের হাতে রান্না করে খাওয়ানোর অনুভূতিটাই আলাদা। অন্যদিকে রোজ বাইরের খাবার খাওয়াও ঠিক না। বেশিক্ষণ হেঁশেলে থাকতে হবে না।খুব সহজেই বানিয়ে নিন এই ৪ স্ন্যাকস।

চিকেন পপকর্ন : সপরিবারে একসঙ্গে বসে আড্ডায় চিকেন পপকর্ণের সঙ্গে জমে যাবে। চিকেন ব্রেস্টের সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে (আদাবাটা, রসুনবাটা, গোলমরিচের গুঁড়ো,লবন ও লঙ্কা) ভাল করে মিশিয়ে নিন। ১ ঘণ্টা এইভাবে ম্যারিনেট করে রাখুন। এবার ১ কাপ দুধে ভিনিগার ও লেবুর রস ৫ মিনিট রেখে বানানো বাটার মিল্ক দিয়ে আরও ১ ঘণ্টা ওই মাংস রেখে দিন। এবার একটি ছড়ানো পাত্রে ময়দা-সহ সব শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে। চিকেন ব্রেস্টের টুকরোগুলি শুকনো ময়দায় ভাল করে মিশিয়ে তুলে রাখুন। এবার কড়াইতে তেল গরম হলে ময়দায় গড়ানো টুকরো মাঝারি আঁচে ভেজে নিন।

আরও পড়ুন :পুজোয় ঠাকুরবাড়ি স্টাইলে বানিয়ে নিন রুই মাছের সুস্বাদু এই পদ

হিং আলুর সিঙ্গারা : খুব সহজেই বানানো যায় হিং আলুর সিঙ্গারা। ময়দার সঙ্গে যোগ করুন বাদাম ভাজা, আলু, কড়াইশুঁটি, লঙ্কা কুচি, কসৌরি মেথি, ব্যস স্বাদ আর ধরবে না।প্রথমে একটা পাত্রে ময়দা, লবন, চিনি মিশিয়ে তেল দিয়ে খুব ভাল করে ময়ান দিন। তারপর প্রয়োজন মতো জল দিয়ে ময়দা মেখে ভেজা কাপড়ে এক থেকে দেড় ঘণ্টা জড়িয়ে রাখুন।পুরের জন্য কড়াইতে তেল গরম করে হিং আর শুকনো লঙ্কা ফোড়ন দিন। তারপর কাচাবাদাম ভেজে নিয়ে আলু, কড়াইশুঁটি, লঙ্কাকুচি, কসৌরি মেথি ও নুন-চিনি দিয়ে ভাল করে নেড়েচেড়ে আঁচ থেকে নামিয়ে নিন। এবার ময়দার লেচি করে বেলে সিঙ্গারা গুলো ভেজে তুলুন।

এগ ললিপপ : অভিনব কিছু বানাতে চাইলে এগ ললিপপের চেয়ে সহজ আইটেম আর পাবেন না। একটি পাত্রে ময়দা, কর্ন ফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আদা-রসুন বাটা এবং হালকা গরম জল দিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করুন।এরপর ওই মিশ্রণে সেদ্ধ ডিমগুলো দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। এবার কড়াইতে তেল গরম হলে ব্যাটারে ভেজানো ডিমগুলি তেলে ভেজে তুলে রাখুন। শেষে ডিমের মাথায় টুথপিক লাগিয়ে নিলেই রেডি ‘এগ ললিপপ’।

ফিশ পপারস : চটজলদি স্ন্যাকস বানাতে চাইলে বানিয়ে নিন ফিশ পপারস। ৫০ গ্রাম ভেটকিপ মিনস, ১ চামচ পেঁয়াজ, ২০ গ্রাম ম্যাশড আলু, ৪০ গ্রাম প্রসেসড চিজ, নুন, গোলমরিচ গুঁড়ো, ড্রাই থাইম এবং ১ চিমটি রোজমেরি, ২ চামচ একসঙ্গে মেখে বল তৈরি করুন। এবারে ডিমে ডুবিয়ে নিন। তেল গরম করে ভেজে নিলেই রেডি সুস্বাদু এই স্ন্যাকস।

আরও পড়ুন :পুজোর বিকেলে বানিয়ে নিন বাদশাহী স্টাইলে অপূর্ব স্বাদের এই পরোটা

পাওয়ারগ্রিড লিমিটেডে ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ওমরকে জোর ধাক্কা দিয়ে দল ও সাংসদ পদ ছাড়লেন মুসলিম নেতা

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

একই পরিবারের ৩১০ টি সন্তান! বালি পুরসভায় হইচই কাণ্ড

ইডেনের মতো অনুষ্ঠান হবে চন্দননগরেও! জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা

হারিয়ে যাওয়া কাঁসা-পিতলের শিল্পকে বাঁচিয়ে রেখেছে শান্তিপুরের এই পরিবার

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, লাঠিচার্জ পুলিশের

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার