পাকিস্তানে জঙ্গি-সেনা তুমুল গুলির লড়াই, লেফটেন্যান্ট কর্নেল সহ নিহত ১২

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্পিনওয়াম এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি। গোলাগুলির ঘটনায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ নিহত ১২।পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ৪ অক্টোবর সন্ধ্যের সময় দেশটির উত্তর-পশ্চিমে ইসলামপন্থী জঙ্গিরা তাঁদের কনভয়ে হামলা চালায়। হামলার সময় কনভয় উপস্থিত ছিলেন একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সহ তাদের সৈন্যগণ। এই হামলায় উচ্চ পদস্থ কর্মকর্তা সহ নিহত হয়েছেন আরও ৬ জন সেনা।

পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)এক বিবৃতিতে জানিয়েছে, ৪ ও ৫ অক্টোবর রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলেছে। এতে আরও ৬ জন সন্ত্রাসীও নিহত হয়েছে। এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলী সৈকত। তিনিও এই গোলাগুলিতে নিহত হয়েছেন।

এই হামলায় ৬ জন নিরাপত্তা বাহিনী নিহত হয়েছেন। তাঁরা হলেন,ল্যান্স নায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্স নায়েক ইউসুফ আলী, ল্যান্স নায়েক শহীদ উল্লাহ, ল্যান্স নায়েক আক্তার জামান ও সিপাহী জামিল আহমেদ।

একইসঙ্গে আইএসপিআর আরও জানিয়েছে, ‘সন্ত্রাসবাদ নির্মূল করতে নিরাপত্তা বাহিনী বদ্ধপরিকর। আমাদের সাহসী সেনাদের আত্ম বলিদান আমাদের দৃঢ়সংকল্পকে আরও শক্তিশালী করবে।’

যদিও এই নিয়ে দেশটির সরকার জানিয়েছে, তারাঁ এই অঞ্চলে সন্ত্রাসবাদের শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁরা জঙ্গিদের নির্মূল করতে সবরকম ব্যবস্থা নেবে। ২০২৪ সালে, দেশটির সামরিক বাহিনী উত্তর ওয়াজিরিস্তানে দুই বছরের সামরিক অভিযান শুরু করেছিল।তাঁরা দাবি করেছিল যে এই অঞ্চল থেকে জঙ্গিদের নির্মূল করা হয়েছে কিন্তু ২০১৮ সাল থেকে পুনরায় জঙ্গি হামলা শুরু হয়ে গিয়েছিল।

‘নাটক করলেই এফআইআর দায়ের করব,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশের

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সাফ বার্তা সুকান্ত’র

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের