মাঝ আকাশে বিপর্যয়! কেনিয়ায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, ১২ জনের মৃত্যুর শঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়া থেকে ১২ জন যাত্রীকে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। মাঝ আকাশেই ঘটে গেল বিপর্যয়। বিমানটি ভেঙে পড়ে। বিমানে থাকা ১২ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশাঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, মঙ্গলবার কেনিয়ার উপকূল দিয়ানি থেকে মাসাইমারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো বেসরকারি বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির।  কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটে গেল বিপর্যয়। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। তাঁরা বিবৃতি দিয়ে জানিয়েছে, 5Y-CCA বিমানটি ভেঙে পড়ে। কেনিয়া টাইমসের এক বিমানে থাকা ১২ জনের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। সকলেই প্রাণ হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এবং এর পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সরকারি সংস্থাগুলি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।

দুর্ঘটনার আসল কারণ জানা না গেলেও সাম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, দৃশ্যমানতার অভাব ও কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে পারে। বিমানটি ভেঙে পড়ার পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিো সেই ছবির সত্য়তা যাচাই করেনি এই মুহূর্তে। খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে বৃষ্টির কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যহত হয়েছে। এদিন সকালে ৯টা নাগাদ বিমানটি মাসাইমারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো বেসরকারি বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু তার আগেই বিপর্যয়। উদ্ধারকাজ জারি রয়েছে।

উল্লেখ্য, গত আগস্টে রাজধানী নাইরোবির উপকণ্ঠে চিকিৎসা সহায়তা সংস্থা অ্যামরেফের একটি ছোট বিমান ভেঙে পড়ার ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছিল ও আরও দুজন আহত হয়েছিলেন।

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা