দিটওয়ায় লণ্ডভণ্ড দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা, মৃত্যু ১২৩ জনের, নিখোঁজ শতাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি: দিটওয়ায় ছাড়খার হয়ে গিয়েছে শ্রীলঙ্কা।  শনিবার শ্রীলঙ্কার দুর্যোগ মোকাবিলা দফতর জানিয়েছে, দিটওয়ার ফলে সৃষ্ট মুষলধারে বৃষ্টিপাত এবং বন্যায় শ্রীলঙ্কা জুড়ে এখনও পর্যন্ত ১২৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৩০ জন। দুর্যোগ মোকাবিলা দফতরের আধিকারিক সম্পথ কোতুওয়েগোদা জানিয়েছেন, সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিপাতের ফলে ঘরবাড়ি জলের তলিয়ে গিয়েছে।  ৪৩,৯৯৫ জনকে কল্যাণ কেন্দ্রে স্থানান্তরিত করে ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে।

কলম্বোতে সাংবাদিকদের কোটুওয়েগোদা বলেন, “সশস্ত্র বাহিনীর সহায়তায় ত্রাণ কার্য চলছে।’ সোমবার থেকেই শ্রীলঙ্কায় আবহাওয়া প্রতিকূল। তার প্রভাবও অনুভূত হচ্ছে। বুধবার ঘূর্ণিঝড় দিটওয়া স্থলভাগে আঘাত হানে, যার ফলে দ্বীপরাষ্ট্র জুড়ে রেকর্ড বৃষ্টিপাত হয়। সৃষ্টি হয় বন্যার। শনিবার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। তার ফলে কর্তৃপক্ষ কলম্বো থেকে ভারত মহাসাগরে প্রবাহিত কেলানি নদীর তীরবর্তী বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে।

শুক্রবার সন্ধ্যায় কেলানি নদীর জল ঢুকে পড়ে শত শত মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। রাজধানী সহ দেশের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত কমে গেছে, তবে ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবের কারণে দ্বীপের উত্তরের কিছু অংশে বৃষ্টিপাত হচ্ছে। শনিবার ভোরে ভারত ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠিয়েছে।

শ্রীলঙ্কায় প্রাণহানির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন বলেছেন যে নয়াদিল্লি আরও সাহায্য পাঠাতে প্রস্তুত। সরকার সারা দেশে উদ্ধার ও ত্রাণকার্য জোরদার করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে। সামরিক হেলিকপ্টার এবং নৌকা ব্যবহার করে আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল ২০০৩ সালের জুন মাসে। তখন ২৫৪ জন মারা গিয়েছিলেন।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?