এবার ভেঙে পড়ল কলম্বিয়ার বিমান, মৃত এক নেতা–সহ ১৫ জন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এদেশে মহারাষ্ট্রের উপ–মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান ভেঙে মৃত্যুর ঘটনা নিয়ে যখন তুমুল আলোড়ন পড়ে গিয়েছে তখন আবারও এক বিমান দুর্ঘটনার খবর সামনে এল। এবার বিমানের সকল যাত্রীর মৃত্যু হয়েছে। ভেঙে পড়ল সাতেনা এয়ারলাইন্সের ছোট বাণিজ্যিক বিমান। আর এই দুর্ঘটনায় বিমানের ১৫ যাত্রীরই মৃত্যু হয়েছে। তবে কি ছোট বিমানে যাত্রীদের নিরাপত্তা নেই? এই প্রশ্নই উঠছে। ১৫ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল এবার কলম্বিয়ার বিমান। মৃত্যু হয়েছে ক্রু–সহ বিমানে থাকা সব যাত্রীরই।

এদিকে ওই বিমানে দু’‌জন ক্রু সদস্য ছাড়াও ১৩ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্য একজন সেখানকার নির্বাচিত জনপ্রতিনিধি। গতকাল ভেনেজুয়েলা–কলম্বিয়ার সীমান্তের কাছে বিমানটি মাঝ আকাশ থেকে ভেঙে পড়ে বলে জানিয়েছে কলম্বিয়ার অসামরিক উড়ান মন্ত্রক। এই বিমানটি সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ভেনেজুয়েলার সীমান্তে অবস্থিত ওকানা যাচ্ছিল। আর তা অবতরণের কিছুক্ষণ আগে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির।

 

অন্যদিকে বিচক্রাফ্ট ১৯০০ নামক ওই বিমানটি সাতেনা এয়ারলাইন্সের দ্বারা পরিচালিত। ওসানায় অবতরণের কথা ছিল বিমানের। তবে নির্ধারিত অবতরণের কয়েক মিনিট আগেই দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিপদ বুঝে তল্লাশি অভিযান শুরু করা হয়। কলম্বিয়ার অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনেজুয়েলার সঙ্গে কলম্বিয়ার সীমান্তের কাছে ওই বিমানটি বিধ্বস্ত হয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই বিমানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি–সহ সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যরা নিহত হন। মৃতদের মধ্যে আছেন আর এক রাজনীতিবিদও। তিনি আসন্ন নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এছাড়া কাতাতুমবোর পার্বত্য এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর আজ, বৃহস্পতিবার ওই বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। সরকারের পক্ষ থেকে বায়ুসেনাকে পাঠানো হয়েছে দেহগুলি উদ্ধারের জন্য। সূত্রের খবর, ওই বিমানে একজন আইনপ্রণেতা ও একজন বিধানসভার প্রার্থীও ছিলেন। তাঁদেরও মৃত্যু হয়েছে। কুকুটা অঞ্চলটি পাহাড়ি এলাকা। বিমান সংস্থাটি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই ফ্লাইটটি ‘মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে’। এই অঞ্চলের একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে। স্থানীয় সংসদ সদস্য উইলমার ক্যারিলো জানান, বিমান দুর্ঘটনার খবর পেয়ে তিনি খুবই উদ্বিগ্ন। ওই বিমানে তাঁর সহকর্মী ডায়োজিনেস কুইন্টেরো, কার্লোস সালসেডো এবং তাঁদের সদস্যরা যাচ্ছিলেন।

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার